Profile Photo

Ashik MokamiOffline

  • ashikmokami
  • Profile picture of Ashik Mokami

    Ashik Mokami

    2 weeks, 6 days ago

    উপকথা— র‍্যাগ ডে

    শেষ বর্ষের স্কুলের দিন—
    তোমার বুকের কাপড়ের উপর
    আমি সই করি আমার সত্ত্বা
    আমার বন্ধুর—কালো মার্কার দিয়ে।

    তোমার বাড়ির পাশ দিয়ে, একবার হেঁটে গিয়েছিলাম
    অনেক খোঁজ— খবর নিয়ে।
    রং নিয়ে এসেছি— আজ দেবো সবাইকে
    কিন্তু তোমার সাথে হবে ইয়ে!

    উৎসব এটা—ডিজে ও নাচ-গান
    হৈ-হুল্লোড়—স্মৃতিচারণ
    সাউন্ড সিস্টেম বাজিয়ে মহামিলনে—
    ক্যাম্পাসে তাই তো আনন্দঘন!

    জীবনের সেরা মুহূর্ত এই দিন
    — তুমি হবে আরেক জনের বউ
    আমি মৌমাছি খেতে এসেছি—
    র‍্যাগ ডে—তে তোমার মৌ!

    —১৩ জুন
    মানুষ এ ধরনের চিন্তাই করে, ছি বলে আর লজ্জা পাওয়ার কি আছে?

    3
    2 Comments
    • র‍্যাগ ডের আনন্দের মাঝে এই একাকী প্রেমের যন্ত্রণা এত সুন্দরভাবে লুকিয়ে রেখেছেন, পড়তে পড়তে বুকটা মোচড় দিয়ে উঠল

    • র‍্যাগ ডের সেই মিষ্টি-তেতো অনুভূতিটা দারুণভাবে ধরেছেন! ভালো লাগলো খুব!

Skip to toolbar