-
ফেরা
রুপসীর পেয়ালায় সৌন্দর্যের ভাপ উঠে
ক্রমশঃ মিলিয়ে যায় রুপোলী ক্যানভাসে।
অসীম তৃপ্ততায় পরিশেষের ঢেকুর তুলে
অবলিলায় মজে থাকি মগ্ন বিলাসে।একরত্তি চোখ শেষ কবে হয়েছিল কামুক
তার ইতিহাস বেচে চলে ছন্দের বিকিকিনি।
ফুলের পাপড়িতে জুটে কলংকের আচড়
অলির পদভারে তবু নবজীবনের আশ্বাস শুনি।শিল্পির তুলিতে আঁকা স্বপ্নের ছবি
আজ তুবড়ে গেছে সময়ের ঘাতে।
আশার পাপড়ি গুলো সব গেছে মিইয়ে
এঁটো খাবার মেলে তাই ক্ষুধার পাতে।সতেজ সবুজ মাটির মায়া কান্না
শোনেনা কভূ নীল সাদা হলুদের দেয়াল।
নিজভুমেই আজ হলাম পরবাসী
শহুরে জীবনে হারায় রুপসীর খেয়াল।এদোঁ সোঁদা মাটি পুড়ে হল যে অঙ্গার
নেই কেন তবে শেকড়ের টান।
গেঁয়ো বাতাসে ভাসে বোবা হাহাকার
ইট-পাথরে মেশে নির্জীব প্রাণ।তাই বলে কি হবে না ফেরা
রূপসীর খোলস যদি গেলই মরে।
অলীক সৌন্দর্যের পথ মারিয়ে
এসো না তবে এই মাটির ঘরে।7 Comments
আমি মানুষের ভীড়ে মানুষ খোঁজে ফিরি

বিষণ্ন সুমন
ডিজাইনার
স্কুল বয়েস থেকেই লিখালিখা করি। যদিও পড়ি তার আগে থেকেই। আমি বিশ্বাস করি, ভালো লিখতে হলে আগে ভালো পড়তে জানতে হবে। তাই এখন পর্যন্ত নিজেকে লেখক না ভেবে ভালো পাঠক হিসেবেই পরিচয় দিতে সাচ্ছন্দ্য বোধ করি। প্রথম প্রকাশিত বই সেই ১৯৯৬ সালের গ্রন্থমেলায় “কে বলে তুমি নেই” রোমান্টিক উপন্যাস এবং সম্পূর্ণ মৌলিক ওয়েস্টার্ণ “লোন রাইডার”। পরবর্তীতে ২০১২ সালের বই মেলায় অন্যপ্রকাশ থেকে প্রকাশিত গল্প সংকলন। মাঝে banglanews24.com এর সাহিত্যপাতায় নিয়োমিত লিখেছি। আসলে আমি লেখায় কখনোই অনর্গল নই। মাঝেমাঝেই বন্ধাত্ব্য এসে আমায় থামিয়ে রাখে। একটা শব্দও লিখতে পারিনা। তখন আমার পুরনো লিখাগুলো নিজেই পাঠক হয়ে পড়ি আর ভাবি, এ গুলো কি সত্যিই আমি লিখেছিলাম(?)। এই ৫৪ বছর বয়সে এসেও এই একটাই প্রশ্ন নিজেকে করে যাচ্ছি প্রতিনিয়ত।
Friends
MD AMIRUL ISLAM
@mdamirulislam
মোঃ মেহেদী হাসান মুন্না
@mehedihasanmunna
Shah Fakhrul Islam
@shahfakhrulislam
1 Sen
@1sen
Imamul Islam
@imamul-islam
শায়লা এ্যামিন
@shaylaaemin945gmail-com
saad bin
@saadbin
atif ac
@atifac
আব্দুল্লাহ আল আমিন
@abdullahalamin



শিকড়ে ফেরার এই গান আমাদের ভেতরের যান্ত্রিক সত্তাটিকে নাড়া দিয়ে গেলো।