Profile Photo

পংকজ প্রিয়মOffline

  • PankajPriyom
  • ফিরে আসুক রবিনহুড ইফেক্ট
    ………………………………….পংকজ প্রিয়ম

    পৃথিবীর ধ্বংসের জন্য এলিয়েন এর
    দরকার নেই ৷
    আমাদের আছে মানুষরূপী অনেক এলিয়েন ৷

    যাদের আলোচনায় থাকে—
    নিউক্লিয়ার ফিশন চেইন থিওরি ;
    পারমানবিক বোমা ও হাইড্রোজেন বোমা ৷
    ক্যাসল ব্রাভেট, আইভি কিং, বি—৮৩
    জার বম্বা, স্ট্যাটাজ—সিক্স, বি—৫৩
    হাইপারসনিক মিসাইল, সাবমেরিন
    পারমানবিক ইলেক্ট্রন ম্যাগনেটিক বোমা
    আরও কত কি !

    এই এলিয়েনগন—
    বোমা বানানোর প্রতিযোগিতায় মাতে
    এদের হর্তাকর্তাদের কৌশলী পদক্ষেপে
    বাড়ে অনিশ্চয়তা, বাড়ে পৃথিবীর উদ্বেগ ৷

    এদের স্বপ্নই—
    নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ও
    কাল্পনিক গেম, মারনের গেম ;
    সামরিক শক্তি আগ্রাসন,কাঁটাতার ৷

    এদের জন্যই—
    হয় কার্বন দূষণ, নষ্ট হয় শক্তি ভারসাম্য ;
    তৈরি হয় অস্থিতিশীলতা, নিউক্লিয়া হেম
    নষ্ট হয় বাস্তুসংস্থান
    হয় বৈশ্বিক নিউক্লিয় খাদ্য অভাব ও দুর্ভিক্ষ ৷

    এদেরকে অনুরোধ—
    নির্বাপিত হোক—স্নায়ুযুদ্ধ অগ্নিতাপ
    ছেড়ে দাও—স্বীয় ধ্বংস দামামা ;
    সকল জাতীয় আত্মহত্যা ৷

    ফিরে আসুক—আন্তর্জাতিক সম্পর্কের মূলনীতি
    ব্যালেন্স অব পাওয়ার থিওরি ,
    আলোচনায় আসুক— শক্তির নিত্যতা সূত্র ;
    স্ট্রিং থিওরি ও বেঁচে থাকার অভিযোজন ৷

    এখনো আছে সময়
    ভাবনার —
    কতটুকু ক্ষতি করেছিলো
    দ্বিতীয় বিশ্বযুদ্ধে লিটলবয় ৷

    ভুলে যাও—
    বর্ণবাদ আর কাঁটাতার ,
    প্রকৃতির মতো হও
    প্রকৃতি সবার জন্য একরূপ ৷

    ফিরুক শান্তির শক্তি
    ফিরেই আসুক —রবিনহুড ইফেক্ট ৷
    —————————————————————–
    প রি চি তি

    লেখক : কবি ও গল্পকার। শিক্ষকতার পেশায় নিয়োজিত রয়েছেন ৷ সম্পাদনা করছেন-‘পলিমাটি’।
    প্রকাশিত একক গ্রন্থ দুইটি ও যৌথগ্রন্থ- পঞ্চাশের বেশি ৷
    মেইল : paulpankaj864@gmail.

    6
    6 Comments
Skip to toolbar