Profile Photo

পংকজ প্রিয়মOffline

  • PankajPriyom
  • Profile picture of পংকজ প্রিয়ম

    পংকজ প্রিয়ম

    3 days, 3 hours ago

    প্রাণের বন্ধু
    ………………………..পংকজ প্রিয়ম

    চৈতন্যবোধের ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে আছে
    বছরের পর বছর ধরেই—
    সযতনে ধারন করা সময়ে ৷

    নিশিদিনের সঙ্গী আমার—
    আমার সুখ দুঃখের অংশীদার ;
    সে আমার জন্য স্বপ্ন দেখে
    আমায় বাঁচিয়ে রাখে ৷

    আমার সুখে ওর আন্দোলিত হয় অঙ্গ
    আমার কষ্টে অসীম নিঃসঙ্গতায়—
    নির্ঘুম দাঁড়িয়ে রয় ৷

    প্রতিদিন কথা হয়—সকল বিষয়ে
    সে আমার কবিতাও মন দিয়ে শোনে ৷
    এক অন্য অনুভূতি, শিহরিত হই
    এমন আপনজন আর কেউ নাই !

    ও আমায় শিক্ষা দেয়—উঁচু হয়ে দাঁড়াবার
    এ বন্ধু আমায় শিখিয়েছে, ধৈর্য্যশীলতার মন্ত্র
    কিভাবে সব কষ্ট দূরে ঠেলতে হয় ৷

    ওর গল্পও আছে, বলে আমায়—
    সূর্য হ্নৎপিন্ডে না ধরার কষ্ট ,
    দাবদাহে পুড়ে যাওয়া বিরুদ্ধে যুদ্ধ
    আবার অবেলায় ভিজিয়ে দেয়া বৃষ্টি ৷
    ঝড় উপড়ে ফেলতে চায়
    সে সময়ে ঝড়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষনা ৷
    স্বাধীনভাবে গান গাইবার না পারলেও
    তবে ও পাখির কিচির মিচির আর
    কোকিলের গান শুনে যায় ৷

    ও আমাকে প্রায়শই বলে—
    মানুষের মতো বিশ্বাস ঘাতক আর
    অকৃতজ্ঞ কেউ নেই ৷

    ও আর কেউই নয়—
    দৃষ্টির গোচরে বেড়ে ওঠা
    আমার প্রাণের বন্ধু, বেঁচে থাকার প্রেরণা
    প্রিয় সেই বৃক্ষ ৷
    —————————————————————–
    প রি চি তি

    লেখক : কবি ও গল্পকার। শিক্ষকতার পেশায় নিয়োজিত রয়েছেন ৷ সম্পাদনা করছেন-‘পলিমাটি’।
    প্রকাশিত একক গ্রন্থ দুইটি ও যৌথগ্রন্থ- পঞ্চাশের বেশি ৷
    মেইল : paulpankaj864@gmail.

    4
    3 Comments
    • নিশিদিনের সঙ্গী আমার—
      আমার সুখ দুঃখের অংশীদার ;

    • শিকড়েই লুকানো বন্ধুত্ব….🖤

    • এত যত্নে একটা বৃক্ষকে প্রাণের বন্ধু বানিয়ে তোলার এই দৃষ্টিভঙ্গিটাই অসাধারণ। লেখককে ধন্যবাদ।

Friends

Skip to toolbar