Profile Photo

ছন্নছাড়া মহাপ্রানOffline

  • mihirmilton
  • দিন দিন অমানুষ হয়ে যাচ্ছি।
    এই অমানুষের গন্ধ শরীর থেকে বের হয়,
    বোঝা যায় আমার আশেপাশের মানুষ
    আমাকে দেখলেই চোখ নাক কুঁচকে ফেলে।
    তেষ্ক্রিয়তার মতো এটা ছড়াচ্ছে।
    বোঝা যায় ফোন দিলে ইগনরে পরি যখন।
    অমানুষ যে হচ্ছি তার বড় প্রমাণ আমার,
    প্রিয় মানুষ গুলো।
    তারা আমাকে দেখলেই এই উটকো গন্ধ থেকে
    পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
    আমি চলে গেলে তারা হাফ ছেড়ে বাঁচে।
    আমার মস্তিষ্কে পঁচন ধরছে বুঝতে পারি।
    আগে এক সময় যেখানে
    ভালোবাসার গভীর সমুদ্র ছিল
    এখন সেখানে এক আকাশ সমান ক্ষোভ জমে আছে।
    তাই তো দিন দিন আরও বড় অমানুষ হচ্ছি।

Skip to toolbar