Profile Photo

শফিক আলমOffline

  • ShafiqAlam
  • Profile picture of শফিক আলম

    শফিক আলম

    2 months, 4 weeks ago

    এভাবেই হয়

    যা পাওয়ার মতো নয়
    তাকে হারিয়েই পেতে হয়।
    হয়নি বলেই যে হবেনা তাতো নয়!
    কষ্টের ভিতরে হবে, দুঃখের ভিতরে হবে,
    চোখের জলে হবে, যন্ত্রণার নীল রঙে হবে,
    বঞ্চনায় হবে, অপবাদে হবে।
    অনেক কিছু এভাবেই হয়।
    যে কখনো আসবে না বলে জানি
    তার জন্যে তাই বলে কি প্রতীক্ষা করবো না!
    হতচ্ছাড়া ব্যর্থ প্রেম
    সহজ করে কাছে যেতে চেয়ে
    ফিরে গেছে বহুদূর।
    কিছু চাওয়া এভাবেই হয়,
    এভাবেই হয় কিছু কিছু পাওয়া।

    4
    3 Comments
    • যন্ত্রণার ভেতরেও পথ থাকে…..🤍

    • কবিতাটি প্রাপ্তির একটি ভিন্ন দর্শন দেয়
      কষ্ট, বঞ্চনা, অপবাদ এগুলো শুধু ক্ষতি নয়,
      পাওয়ার পথও।
      খুবই ভালো লাগল সত্যি
      অসাধারণ।

    • সহজ কথায় এক বুক তীব্র অভিমান আর ভালোবাসা।

Skip to toolbar