-
গাছকথা
লেখক : মোঃ নাজমুল আখতার।এক কাপ গরম চা তোমায় আজ খাওয়াবো!
যাবে আমার সাথে? খুবই পরিচিত জায়গা, কিন্তু এই যান্ত্রিক শহরের মানুষগুলো সচরাচর এখানে একটুখানি দাঁড়িয়ে থাকতে বা একটুখানি বসতে চায় না। যান্ত্রিক জীবনের প্রতিদিনের জীবিকা অন্বেষণে হাজারো মানুষ এই পথ দিয়েই চলাচল করে।এই খানটাতেই!
এখানে এই ইটের ইমারতে সামান্য উঁচুতে বসতে পারবে তুমি? তোমাকে চা পান করানোর সময় আমি এই গাছগুলোর সাথে একটু কথা বলে নিবো, গাছগুলোকে বলবো আজকে আমার প্রিয়তমাকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিতে তোমাদের কাছে নিয়ে এসেছি। প্রিয়তমাকে আজকে জানিয়ে দিবো – প্রতিদিনের অফিসের দুপুরের খাওয়ার ছুটিতে অথবা অফিস ছুটি হওয়ার পর কিংবা অফিসে যাওয়ার সময়টাতে এই পথ দিয়েই আমি পায়ে হেটে যাই – গাছগুলোর একদম পাশ ঘেষেই আমি পথ অতিক্রম করে যাই..আমার কেমন জানি মনে হয়, গাছগুলো প্রতিদিনই আমার জন্য পথ চেয়ে নিজেকে সাঁজিয়ে বসে থাকে। তাদের হাজারো না বলা কথা আমাকে যেন চুপিচুপি কানে কানে বলতে চায়, বলতে চায় আমি যেন ক্ষণিক সময়ের জন্য হলেও তাকে স্পর্শ করে যাই – যেন জীবনের পূর্ণতায় আমার হাতের স্পর্শ তারা পেতে চায়।
প্রিয়তমা –
আজকে তোমাকে নিয়ে একটু সময় এই গাছগুলোর একদম পাশে বসে দু’জনে গরম দু;কাপ চা উশ্ উশ্ শব্দে কাপের পিরিচে ডেলে শব্দ করে চা পান করবো। এখানে ভ্রাম্যমান চায়ের দোকান বিকাল হতেই বসে, মাঝে মধ্যেই আমি এখানটাই দাঁড়িয়ে মামার দোকান হতে চা পান করি – আর তাই তো চা ওয়ালা মামা আমাকে দেখলেই চা বানাবো কিনা বলতে থাকে..প্রায়ই আমি এখানে একা একা বসে গাছগুলোর সাথে সময় কাটাই। আসলে গাছগুলো পৃথিবীর মানুষদের খুবই ভালোবাসতে চায়, মানুষের খুব কাছে আসতে চায়, মানুষের সুখে দুঃখের অংশীদার হতে চায়। কিন্তু মানুষ দিনকে দিন পৃথিবী হতে গাছপালাকে উজাড় করে ফেলছে, প্রকৃতির নিকট এসে মানুষ যে একটু প্রশান্তি খুঁজে নিবে সেটাও আজ হারিয়ে যাচ্ছে।
প্রিয়তমা –
তোমার হয়তো হাজারো অভিযোগ আমাকে নিয়ে!
আজকে একটুখানি সময় দাও, এক কাপ গরম চা তোমাকে নিয়ে এই খানটাইতে দাঁড়িয়ে পান করবো। গাছগুলো তোমাকে আজ বলবে – কিভাবে অতি অল্পতেও যে সুখী হওয়া যায়, আজ তারা বলবে একটু খানি ভালোবাসার পরশেও যে বেঁচে থাকা যায়..প্রিয়তমা আমার –
আজ তোমাকে একটি চারা গাছ উপহার দিতে চাই। যে গাছটিকে তুমি তোমার মনের আঙ্গীনায় লাগাবে, একদিন নিশ্চয়ই তুমি দেখবে এই গাছটিই হয়তো তোমার পড়ন্ত বেলায় চরম একাকিত্বের সময়ে পরম সঙ্গী হয়ে ছায়া হয়ে পাশে দাঁড়িয়ে থাকবে..4 Comments
Friends
Md. Arifuzzaman
@md-arifuzzaman
JAKARIA SHEIKH
@jakariasheikh
মোস্তফা কামাল সাকি
@mostofakamal
Rasel Kabir
@raselkabir
Jahangir Mohammad
@jahangirmohammad
পিপীলিকা
@abujubair
দেবাঞ্জলি সেন
@sendev
Taufiq al sadif
@483-taufiq-al-sadif-roll-483
sayed sajib
@sayedsajib


গাছের ছায়ায় দুটি মন….💚