-
যেদিন আমি হাঁটতে শিখলাম,প্রথম হোঁচটে আমাকে বলা হলো উঠে দাঁড়াও,আবার হাঁটো।
যেদিন আমি বুঝতে শিখলাম,হোঁচটে পড়ে গেলাম।কাঁদব কি কাঁদবো না এটা ভেবে দ্বিধায় পরায় আগেই সবই বলে উঠল”ছেলেদের কাঁদতে নেই।”
সেই থেকে শুরু,
পরীক্ষায় ফেল,প্রেমে ব্যর্থতা,কখনো কারণে,কখনো অকারণে বাবার মার,বন্ধুর ব্যাঙ্গ আর এই যে সো কল্ড সুশিল সমাজের বিদ্রুপ,
যাই আসুক না কেনো;কানে শুধু একটা বানী বাজতো।
“ছেলেদের কাঁদতে হয় না।”
“ছেলেদের কাঁদতে হয় না।”
ছোট বেলায় যেমন তেতো ঔষধ জোর করে গিলে ফেলতাম
ছেলেদের কাঁদতে হয় না এটাও আমি জোর গিলে ফেললাম।
সেই তেতো ঔষধ রোগ সারিয়ে ফেলতো আর এই বাক্য,
আমার কান্না কেড়ে নিল।
এখন হাজার চেষ্টাতেও কান্না আসে না।আসে দীর্ঘশ্বাস।
আমার মাথায় আজীবনের জন্য গেঁথে গেছে একটা মারাত্মক বাক্য।
“ছেলেদের কাঁদতে হয় না।”2 Comments
Friends
Reazul Kabir
@reazul-kabir
Poly Alam
@butterflywords
মো: নাজমুল আখতার
@faith
Syed Farah
@syedfarah
জিনাতুন নেছা
@zinatunnesa99
মোহাম্মদ তোফায়েল হাছান
@mohammedtofaylgmail-com
Smsadek__
@smsadek__
Hossain Muhammad Anwar
@hossainmuhammadanwar
মোঃ রাঈদুল ইসলাম
@mdraidulislam



কান্না কেড়ে নেওয়া সমাজ….🤍