Profile Photo

Halima-MolyOffline

  • Halima-Moly
  • Profile picture of Halima-Moly

    Halima-Moly

    1 week ago

    আমি এলাম তোমার দ্বারে
    হালিমা বিনতে খালেক
    ১১/০৭/২৫

    জীর্ণশীর্ণ দিনহীন আমি,এসছি তোমার দ্বারে,
    তুমি বিনে এই ধরাতে কেউ না দেখিতে পারে।

    জীবনে গড়েছি পাপের পাহাড়, মাথায় বোঝা তার ,
    ক্ষমা যদি নাহি কর দু-জাহান অন্ধকার।

    নিজেকে সপেছি তোমার পায়ে পাইতে একটু আলো,
    এ অধম বান্দাকে ক্ষমা করিয়া বাসিও একটু ভালো।

    আমি তো পাপী ভোগ করছি তাপ, তবুও চাই ক্ষমা,
    তুমিতো রহমান, ক্ষমা করে দিও মোর যত পাপ আছে জমা।

    চাইনা সম্পদ,চাইনা ক্ষমতা, চাই যে তোমার করুনা,
    কিভাবে চাইলে করবে ক্ষমা কিছুই নাই মোর জানা।

    জ্ঞান থাকিতে অজ্ঞান আমি, চোখ থাকিতেও অন্ধ,
    বুঝ থাকিতেও অবুঝ আমি নিয়ে হাজারো দ্বন্দ।

    বেলা থাকিতে কাটিয়েছি হেলায়,হুশ এলো বেলা শেষে
    তোমার দিদার চাইগো মাবুদ,কাছে নিও ভালোবেসে।

    5
    5 Comments
Skip to toolbar