-
আকাশ তোমায় নমস্কার
আকাশ তোমাকে আজ হাত ধরি
মেঘের বুকেতে দাও জল গড়ি।তাপদাহে দেখ পুড়ছে জীবন
ভয় পাই বুঝি আসলো মরন।
ঘামের জলে করি সদাই স্নান
তেষ্টায় সবার ওষ্ঠাগত প্রাণ।শুকায়েছে মাঠ জলের অভাবে
বৃক্ষলতা সব পুড়ছে তান্ডবে।
নেই কোথাও এতটুকু বাতাস
বুক চিড়ে আসে গরম নিঃশ্বাস।তোমার বুকেতে নীলে ভরা ছল
সাদা মেঘে ভাসে জলকণা দল।
ছল ভুলে যদি তুমি দাও ছুঁয়ে
সদলে ঝরবে তারা বৃষ্টি হয়ে।আশা ভরা চোখে করি মিনতি
তুমি দেবে জল ভিজবে প্রকৃতি।
তোমার ছোঁয়ায় নামবে বাদল
উষ্ণতা ভুলে সবে হবো শীতল।যদি তুমি চাও হবে বৃষ্টি আজ
করবো বন্দনা ফেলে সব কাজ।
বর্ষার তোরে যাবে নিরাশা টুটে
ঝরবে জল শুধু আকাশ ফেঁটে।আসুক জীবনে শান্তির জোয়ার
আকাশ তোমায় শত নমস্কার।3 Comments
আমি মানুষের ভীড়ে মানুষ খোঁজে ফিরি

বিষণ্ন সুমন
ডিজাইনার
স্কুল বয়েস থেকেই লিখালিখা করি। যদিও পড়ি তার আগে থেকেই। আমি বিশ্বাস করি, ভালো লিখতে হলে আগে ভালো পড়তে জানতে হবে। তাই এখন পর্যন্ত নিজেকে লেখক না ভেবে ভালো পাঠক হিসেবেই পরিচয় দিতে সাচ্ছন্দ্য বোধ করি। প্রথম প্রকাশিত বই সেই ১৯৯৬ সালের গ্রন্থমেলায় “কে বলে তুমি নেই” রোমান্টিক উপন্যাস এবং সম্পূর্ণ মৌলিক ওয়েস্টার্ণ “লোন রাইডার”। পরবর্তীতে ২০১২ সালের বই মেলায় অন্যপ্রকাশ থেকে প্রকাশিত গল্প সংকলন। মাঝে banglanews24.com এর সাহিত্যপাতায় নিয়োমিত লিখেছি। আসলে আমি লেখায় কখনোই অনর্গল নই। মাঝেমাঝেই বন্ধাত্ব্য এসে আমায় থামিয়ে রাখে। একটা শব্দও লিখতে পারিনা। তখন আমার পুরনো লিখাগুলো নিজেই পাঠক হয়ে পড়ি আর ভাবি, এ গুলো কি সত্যিই আমি লিখেছিলাম(?)। এই ৫৪ বছর বয়সে এসেও এই একটাই প্রশ্ন নিজেকে করে যাচ্ছি প্রতিনিয়ত।
Friends
জুলহাজ আলী জীবন
@julhaj
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
পিপীলিকা
@abujubair
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
জিসান মাহমুদুল হাসান
@mxesun
Md fujal Hossen
@mdfujalhossen
shewly khatun
@shewlykhatun
আরাফাত আল মেহেদী
@arafat76
Hossain Muhammad Anwar
@hossainmuhammadanwar



আকাশের প্রতি এই মান-অভিমান আর বৃষ্টির জন্য এমন ব্যাকুল মিনতি মন ছুঁয়ে গেল।