-
উপকথা—বিশ্বকাপ
সূচনা:
ফুটবল, অমর — মঞ্চে; মানুষ হয় দেবতা,
বিশ্বকাপ, তুমি চিরন্তন — অন্য মানবতার কথা।প্রথম শ্রেণী— উরুগুয়ের জয়
উনিশশো ত্রিশে মাঠে জ্বলে উঠল এক কথা,
মন্তেভিদেওর বুকে—ইতিহাসে প্রথম লেখা।
তেরোটি দেশ- আর জুল রিমের সোনার ট্রফি
উরুগুয়ে প্রথম রাজা — আর্জেন্টিনা হারা হাতি,
ফুটবল হল নতুন নাম, পৃথিবী হলো মাতাল
গৌরবের নতুন —সেই সত্য; চিরকালের সম্মান।
চৌত্রিশে রোমের গৌরব, আটত্রিশে আবার সেই শির,
ইতালি দুইবার জিতে হলো, মহাপৃথিবীর বীর।
তারপর নামল যুদ্ধ— মাঠ পড়ে রইল শূন্য,
বারো বছর অপূর্ণ; উৎসবহীন; নিঃশব্দ— মলিন।দ্বিতীয় শ্রেণী — পেলে নামের বিদ্যুৎ
আটান্নোয় সুইডেনের মাঠে এলো এক কিশোর,
সতেরো বছর বয়সে চোখে আগুনের ঘোর।
পেলে নামের বিদ্যুৎ, ছুঁয়ে গেল বিশ্বকে,
সেমিতে হ্যাটট্রিক করে জানালেন — ব্রাজিল সেরা সকলকে।
বাষট্টিতে পেলে আহত, তবু থামেনি সেলেসাও,
গারিঞ্চার দুই পায়ে বশ ছিল গোটা দুনিয়ার মোহ।
চিলিতে আবার উড়ল হলুদ—পতাকা আকাশছোঁয়া,
ব্রাজিল শেখাল — প্রতিভার সামনে বাধা হয় না ছোয়া।তৃতীয় শ্রেণী —মারাদোনার মহাকাব্য ও নতুন শতাব্দী
উনিশশো ছিয়াশি —ফুটবলের জাদুকর।
ইংল্যান্ডের বিরুদ্ধে দুটো গোল — অনন্তকালের ঘোর,
একটি হেন্ড অফ গড, অন্যটি শতাব্দীর শ্রেষ্ঠ গোল
পাঁচজনকে একা কাটিয়ে নতুন এক কলরোল!
আটানব্বইয়ে ফ্রান্স উঠল তাদের নিজেদের মাটিতে,
জিদানের দুটো হেডে ব্রাজিল নত ঘাঁটিতে।
দুই হাজার দুইয়ে রোনালদো মৃত্যুর প্রান্ত থেকে ফিরলেন
পঞ্চমবার বিশ্বকাপ জিতে— নতুন ইতিহাস গড়লেন।চতুর্থ শ্রেণী —মেসির অসম্পূর্ণ গল্প
প্রতিটি বিশ্বকাপে মেসি – শুরু আরেক জাদুকর,
কিন্তু ট্রফি তার থেকে দূরে — তবুও সে ছিল অমর!
চৌদ্দোয় গোল্ডেন বল — কিন্তু বুকে ছিল শূন্যতার ভার,
আঠারোয় আবারও হলো স্বপ্নের বিসর্জন বারবার।
বিশ্ব বলল — মেসির কপালে নেই কি বিশ্বকাপের ভাগ্য?
তবু তিনি থামেননি — ছিলেন অবিচল, প্রত্যয়ের মহাকাব্য।
বাইশে কাতারের লুসাইল স্টেডিয়ামে নামল অমর এক রাত,
আর্জেন্টিনা বনাম ফ্রান্স — দুটি যুগের মহাসংঘাত।
দুই শূন্যে এগিয়ে নীল-সাদা — অপরূপ সংঘাত!
ঘূর্ণিঝড়ের মতো এমবাপে— আনল তিনে তিনের সমতা,
অতিরিক্ত সময় পেরিয়ে পেনাল্টিতে নির্ধারিত হলো ইতিহাস লিখা।
মেসি! প্রথম পেনাল্টি — সারা পৃথিবী স্তব্ধ,
আর্জেন্টিনা জিতল — মেসি! ট্রফি-স্বপ্নের নতুন ব্যালাড-গো!উপসংহার:
নতুন বছর নতুন কথা- মেসির কথাই বলি!
হেট্রিক গোলে সারা কালের সেরা গোল দাতা হলেন তিনি!
— ২০ জুন3 Comments
Friends
মো. আবু মোহাদ্দেস
@mohaddesh1967
Syed Farah
@syedfarah
জুলহাজ আলী জীবন
@julhaj
পিপীলিকা
@abujubair
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মো: নাজমুল আখতার
@faith
নতুন করে শুরু
@amrin-shimu
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian


পুরো কবিতাটি পড়ার সময় মনে হচ্ছিল ফুটবলের এক রূপকথার রাজ্য দিয়ে হেঁটে এলাম। অসাধারণ লেখনী!