Profile Photo

মুহাম্মদ আস্রাফুল আলম সোহেলOffline

  • Ashraful710
  • প্রণয়াভিলাষী কথোপকথন
    কবি: টি.এস. এলিয়ট
    অনুবাদ: মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল

    আমি লক্ষ্য করি: “আমাদের আবেগপ্রবণ বন্ধু চাঁদ!
    অথবা সম্ভবত (চমৎকার, আমি স্বীকার করছি)
    ওটা হতে পারে প্রেস্টার জন এর বেলুন
    কিংবা শূন্যে ঝুলে থাকা একটি পুরোনো জীর্ণ লণ্ঠন
    নিঃস্ব পথিকদের দুর্দশায় আলোকিত করে।”
    তখন সে: “তুমি কিভাবে প্রসঙ্গ থেকে সরে যাচ্ছো!”
    আর আমি তখন: “কেউ একজন পিয়ানোর চাবিগুলোতে সেই অপূর্ব স্বপ্নমদির সুর তৈরি করছে,
    যা দিয়ে আমরা রাত ও চাঁদের আলোকে ব্যাখ্যা করি;
    যে সঙ্গীতকে আমরা আঁকড়ে ধরি আমাদের শূন্যতাকে মূর্ত করে তুলতে।”
    তখন সে: “এটি কি আমাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে?”
    “ওহ্ না, বরং আমিই অর্থহীন।”
    “তুমি, মহীয়সী, চিরকালের রসিক,
    পরম সত্যের চিরন্তন শত্রু,
    আমাদের ভবঘুরে মেজাজকে সামান্য বাঁক দেয়!
    তোমার ঔদাসীন্য ও কর্তৃত্বপরায়ণ প্রভাবে
    এক নিমিষেই আমাদের পাগলাটে কাব্যিকতাকে খণ্ডন করে—”
    আর— “তাহলে কি আমরা এতই গম্ভীর?”

    3
    2 Comments
Skip to toolbar