Profile Photo

বিষণ্ন সুমনOffline

  • logolabbd
  • Profile picture of বিষণ্ন সুমন

    বিষণ্ন সুমন

    2 months, 3 weeks ago

    মায়ের আর্তনাদ

    অশীতিপর দালানটা আজো ঠায় দাঁড়িয়ে।
    তার অমলিন দেয়ালের ত্বকে
    ফাটল ধরেনি এতটুকু।
    পুরনো চুনকাম করা প্লাস্টার
    বিবর্ণ গা বেয়ে উঠে যাওয়া মানিক প্ল্যান্ট
    কালের সাক্ষী হয়ে আছে এখনো।

    নতুনের আবাহনে পুরনো আজ বিতাড়িত।
    মলিন দালান-কোঠার চারিপাশ
    অযাচিত বদলে গেছে লহমায়
    নিত্য-নতুন সজ্জায় মোড়া
    আধুনিক অট্টালিকা প্রবাহে।

    আমার বয়সী ছানি পড়া চোখ
    ক্লান্ত দৃষ্টির বলয়ে খুঁজে ফেরে
    এঁদো গলির সেই খোয়া বিছানো পথ
    হারিয়ে যাওয়া সুবর্ণ শৈশব
    প্রখর রোদ মাথায় করে
    স্কুল ফেরা বালিকার আদলে
    ঘর্মাক্ত কলেবরের সেই আমাকে।

    কালের আবহে আজ সবি ফিকে হয়ে গেছে।
    ফিকে হয়ে গেছি আমিও।
    আমার অতি বান্ধব পুরনো পরিবেশ
    পরিবর্তনের ধারায় হারিয়ে গেছে অবলীলায়।
    আত্মার আত্নীয় কিংবা স্নেহের অসম বাঁধন
    অতীব সম্পর্কের টানাপড়েন
    আমায় সামান্যতম আলোড়িত করে না।
    স্মৃতির ক্যানভাস জুড়ে আছে কত শত মুখ।
    রোমন্থনের তুলি টেনে
    আমি কাউকেই তুলে আনতে পারিনা।
    রক্তের কণিকায় বেড়ে উঠা
    স্নেহাস্পদ কাছের মানুষগুলো
    ব্যস্ত জীবনের যাঁতাকলে সরে গেছে বহুদূর।
    আজ তারা কেবলি
    আত্মার বাহিরে কোন সে জন।

    একাকী আমি শ্রান্ত পদভারে
    অপেক্ষায় আছি অমিত লোভীর মত
    একদা খোলে যাবে স্বর্গে দুয়ার।
    পরম মমতায় আমাকেও টেনে নেবে
    নিকষ মৃত্যুর আলিঙ্গনে
    অপার জীবনের সমূহ সমাগমে।
    প্রাপ্তির ডালায় রইবে কেবল
    অশীতিপর আপন আলয়ে
    অহর্নিশ আছড়ে পড়া
    অস্ফুট কিছু দীর্ঘশ্বাস।
    নিঃসঙ্গ কালের মুহুর্তগুলোয়
    মর্মর অনুধাবনে হাতড়ে ফেরা
    এক বৃদ্ধা মায়ের করুণ আর্তনাদ।

    4
    3 Comments
    • “পুরনো দালান” আর “মা”—দুটোই এখানে একইরকমভাবে অবহেলিত অতীতের প্রতীক

    • ফিকে স্মৃতি, একাকী আর্তনাদ…🖤

    • মায়ের অব্যক্ত বেদনা খুব জীবন্ত হয়ে উঠেছে।
      শব্দের ভাঁজে লুকিয়ে আছে এক মায়ের নীরব কান্না

আমি মানুষের ভীড়ে মানুষ খোঁজে ফিরি

বিষণ্ন সুমন

ডিজাইনার

স্কুল বয়েস থেকেই লিখালিখা করি। যদিও পড়ি তার আগে থেকেই। আমি বিশ্বাস করি, ভালো লিখতে হলে আগে ভালো পড়তে জানতে হবে। তাই এখন পর্যন্ত নিজেকে লেখক না ভেবে ভালো পাঠক হিসেবেই পরিচয় দিতে সাচ্ছন্দ্য বোধ করি। প্রথম প্রকাশিত বই সেই ১৯৯৬ সালের গ্রন্থমেলায় “কে বলে তুমি নেই” রোমান্টিক উপন্যাস এবং সম্পূর্ণ মৌলিক ওয়েস্টার্ণ “লোন রাইডার”। পরবর্তীতে ২০১২ সালের বই মেলায় অন্যপ্রকাশ থেকে প্রকাশিত গল্প সংকলন। মাঝে banglanews24.com এর সাহিত্যপাতায় নিয়োমিত লিখেছি। আসলে আমি লেখায় কখনোই অনর্গল নই। মাঝেমাঝেই বন্ধাত্ব্য এসে আমায় থামিয়ে রাখে। একটা শব্দও লিখতে পারিনা। তখন আমার পুরনো লিখাগুলো নিজেই পাঠক হয়ে পড়ি আর ভাবি, এ গুলো কি সত্যিই আমি লিখেছিলাম(?)। এই ৫৪ বছর বয়সে এসেও এই একটাই প্রশ্ন নিজেকে করে যাচ্ছি প্রতিনিয়ত।

Skip to toolbar