-
যে চোখগুলো শেষবার আমি অশ্রুসিক্ত দেখেছিলাম
কবি: টি.এস. এলিয়ট
অনুবাদ: মুহাম্মদ আস্রাফুল আলম সোহেলযে চোখগুলো শেষবার আমি অশ্রুসিক্ত দেখেছিলাম
বিভাজনের মধ্য দিয়ে
এখানে মৃত্যুর স্বপ্নরাজ্যে
স্বর্ণালী সুন্দর দৃশ্য পুনরায় আবির্ভূত হয়
আমি চোখগুলো দেখি কিন্তু অশ্রু দেখি না
এটিই আমার যন্ত্রণা
এটিই আমার পরিতাপ
যে চোখগুলো আমি আর কখনো দেখবো না
সিদ্ধান্তের চোখ
যে চোখগুলো আমি দেখবো না
তা না হলে মৃত্যুর অন্য রাজ্যের দ্বারপ্রান্তে
যেখানে, এই রাজ্যের মতই,
চোখগুলো আরো কিছুটা সময় টিকে থাকে
কিছুক্ষণের জন্য অশ্রুকেও ছাড়িয়ে যায়
আর আমাদের উপহাস করে ।ইংরেজী সাহিত্যের অন্যতম কবি, নাট্যকার, সম্পাদক ও সাহিত্য সমালোচক টি.এস. এলিয়টের
“Eyes That Last I Saw in Tears” হচ্ছে একটি অসামান্য আধুনিক কবিতা । এটি ১৯১৯ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং পরবর্তীতে কবি এটিকে Doris’s Dream Songs এর অন্তর্ভুক্ত করেন । কবিতাটি মূলত শোক, স্মৃতি এবং মানসিক দূরত্ব নিয়ে একটি মর্মস্পর্শী রচনা । কবি তার প্রিয়জনের বিদায়ের মুহূর্তের কথা স্মরণ করেছেন, যখন তার চোখে জল ছিল । অশ্রু মুছে গেলেও, তার চোখের সেই স্থির দৃষ্টি বা অভিব্যক্তি কবির মনে গেঁথে আছে । সেই অশ্রুসিক্ত চোখগুলোর সোনালী স্মৃতি বারবার তার মনের মাঝে ফিরে আসে । মানুষ যখন কাঁদে তখন তার চোখের জল দ্রুত মুছে যায়, কিন্তু সেই কান্নারত চোখের স্মৃতি বা চাহনি মনের গভীরে আরো অনেক বেশি সময় টিকে থাকে । এই কবিতাটিতে সময় এবং স্মৃতির স্থায়িত্বকে বোঝানো হয়েছে । কবি পার্থিব জীবনের একঘেয়েমি, আবেগহীনতা, বিচ্ছিন্নতা, নিঃসঙ্গতা এবং বিবর্ণ সময়কে ‘মৃত্যুর স্বপ্নের জগৎ’ হিসেবে আখ্যায়িত করেছেন । কবির সবচেয়ে বড় কষ্ট হচ্ছে— তিনি স্মৃতিময় সেই চোখগুলো দেখতে পেলেও, চোখের জল আর দেখতে পান না । এখানে তিনি বিচ্ছেদ বা মৃত্যুর পর স্মৃতিতে থেকে যাওয়া প্রিয়জনের চোখের বেদনাবিধুর রূপ তুলে ধরেছেন । সময়ের সাথে সাথে দুঃখ-বেদনা ম্লান হয়ে গেলেও সেই চোখগুলো কবির কাছে এখনো এক গভীর অনুভূতির প্রতীক এবং এটি তাকে নিজের আত্মিক যন্ত্রণা, সিদ্ধান্তহীনতা ও আবেগের কথা মনে করিয়ে দেয় । কবির মনে হয়, একসময় এই চোখগুলোই হয়তো তাদের আবেগকে ছাপিয়ে যাবে এবং তাদের এই দীর্ঘশ্বাস ও কষ্টকে যেন একপ্রকার উপহাস করবে ।তথ্যসূত্র: গুগল, অলপোয়েট্রি.কম ।
4 Comments
Friends
মো: নাজমুল আখতার
@faith
অমিত
@amitroy
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
শায়েরুল ইসলাম
@shaerulislam
সা দি য়া (নন্দিনী)
@nandini
Mahmuda Sultana
@mahmudamahi


চমৎকার সাবলীল অনুবাদ। টি.এস. এলিয়টের কাব্যিক বিমূর্ততা দারুণভাবে ফুটিয়ে তুলেছেন