-
গোরস্থানের জীবন
~ শরীফ এমদাদ হোসেনজানলার ওপাশে গোরস্থানটা
প্রতিদিন একটু একটু করে সবুজ হয়,
যেন মাটির নিচে ঘুমিয়ে থাকা মানুষগুলোও
বর্ষার খবর পায়।কুমড়ো গাছে হলুদ ফুল ফুটলে
বুকের ভেতর যেন কেমন করে ওঠে
মনে হয়, কোনো এক অচেনা কনে
হলুদ মেখে বসে আছে নীরবে
তার সাজের সাক্ষী শুধু মাটি আর আকাশ।এই বাড়িতে দুপুরগুলো বড় দীর্ঘ
চুলোয় ধোঁয়া ওড়ে, ভাতের গন্ধ ছড়ায়
শুধু ছোট্ট দুটি পায়ের শব্দ আসে না
বারান্দা পেরিয়ে ঘরের ভেতর।যে উঠোনে একদিন খা খা রোদ্দুর ছিল
ফসলের ওঠানামা ছিল
যেখানে মুরগির পেছনে ছুটতো বিকেল
সেই উঠোন এখন অন্য কারো, সে রান্নাঘরে রান্না করে অন্য কেউ
মানুষ আসলে ঘর হারায় না, হারায় অতীত।গোরের পাশে গজিয়ে ওঠা ঘাস জানে
কত মানুষ বুকের ভেতর
অসংখ্য না-পাওয়া নিয়ে শুয়ে থাকে
কেউ সন্তান না পাওয়ার দুঃখে
কেউ ভালোবাসা হারানোর ব্যথায়
কেউ ফিরে না আসা মানুষের অপেক্ষায়।তবুও বসন্ত শেষে গ্রীষ্ম, বর্ষা আসে
মৃত গাছের ডালে ফোটে ফুল
শুকনো মাটির বুকেও জন্মায় ঘাস
তখন মনে হয়,
গোরস্থানেরও বুঝি জীবন আছে
যারা চলে গেছে তাদের জন্যে নয়
যারা বেঁচে আছে তাদের জন্যে।4 Comments
Friends
naznin shamim
@nazninshamim
Kazi Adam
@kaziadam
তিতা ফুল
@nadia1
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam
Ajharul Islam Talha
@ajharulislamtalha
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman

nice