Profile Photo

প্রদীপ্ত লুব্ধকOffline

  • Shawon-Sarkar
  • অস্বীকৃত অনুভূতি
    .
    তুমি যেখানে দেখেছ বিলাসিতার অভাব,
    আমি দেখি সর্বদা আবেগ বিক্রীর প্রভাব।
    তুমি রাখ ধামাচাপা সত্য সকল দ্বন্দ্ব।
    আমি দেখি আনুগত্য কাম-ক্ষমতার দম্ভ ।
    তুমি শুধু শুনে যাও পান থেকে চুন খসার দোষ।
    আমি দেখি সাক্ষাতে সাত খুন মাফের আপোস।
    ক্ষিপ্ত হয়ে পা দিয়েছ বাঁধন ছেঁড়ার ফাঁদে।
    পাশবিক সুখ দেখেনি তুমি গুপ্ত হাসিতে।
    খন্ডিত প্রদর্শনে তুমি দেখ বিচ্ছিন্ন ঘটনা ।
    আমি দেখি উস্কানির পর উত্যক্ত উত্তেজনা ।
    অন্ধ তুমি কানে শোন আলস্যের ব্যাঘাত।
    আড়ালে আমি সইতে থাকি রক্তচক্ষুর আঘাত।
    তুমি কাতর বলেই এত মঞ্চ কাঁপানো কাঁদুনি ।
    আমি দেখি দিবারাত্রি সফল তৃপ্ত চাহনি ।
    জীবনীশক্তি নিঙড়ে তুমি ভাগাড় ভরে চলো।
    দেখতে পাওনি স্নেহের অপেক্ষায় শিশু ঘুমালো।
    তোমার কাছে বিচারসভা, আদর যেথায় থাকে।
    আমার চোখের জল শুকালো, বিচার দেব কাকে?

    3
    2 Comments
Skip to toolbar