Profile Photo

Poly AlamOffline

  • ButterflyWords
  • Profile picture of Poly Alam

    Poly Alam

    • 4 months, 1 week ago

    জীবনের দৌড়-

    অববাহিকাময় জীবনের স্রোতে,
    ধরিত্রী যেন এক স্টেশন।
    স্টেশনে কেবল একটি রেলগাড়ি—
    তুমি, হে পথিক!

    যেথায় ক্ষণিকের বিরতির পর
    আবার ছুটে চলে নতুন গন্তব্যে।

    ভেবে দেখেছ কি?
    সেদিনের সেই শৈশবটাকে—
    বসে থাকতে ভালো লাগতো না,
    দাঁড়ানোর আক্ষেপে
    ভরে থাকত তোমার মন।

    দাঁড়ানো যখন হলো তোমার,
    তুমি হতে চাইলে বড়।
    ভেবেছিলে, বড় হতে পারাটাই
    অনেক বড় ব্যাপার।
    আক্ষেপ বুঝি শেষ হয়ে যাবে তখন।

    দেখতে দেখতে সময় গড়িয়ে,
    নানা বাধা পেরিয়ে
    তুমি হয়ে গেলে বড়।

    বড় হয়ে গিয়ে দেখলে তুমি,
    শেষ হয়ে যায়নি আক্ষেপ।
    আক্ষেপ বদলিয়েছে শুধু তার রূপ।

    এখানে শুধু তুমি দৌড়াচ্ছ—
    কখনো জীবিকার পেছনে,
    কখনো দায়িত্বের পেছনে,
    কখনো ভালোবাসার পেছনে।

    কিছু পাচ্ছো তো,
    আবার কিছু হারিয়ে যাচ্ছে।
    তবুও তুমি দৌড়াচ্ছ
    অবিরাম দৌড়ে চলেছ।
    পাচ্ছো না সুখ,
    শেষ হচ্ছে না আক্ষেপ।

    এতদিনে হয়তো বুঝতে পেরেছো
    হে পথিক
    তুমি এই ধরিত্রীর স্টেশনে
    ক্ষণিকের জন্য থেমে থাকা
    একটি রেলগাড়ি মাত্র।

    তারপর আবার ছুটে চলা,
    আবার নতুন পথ,
    আবার নতুন স্বপ্ন,
    আবার নতুন গন্তব্যের আশায়।

    এইতো জীবন
    এক অন্তহীন দৌড়
    যার শেষ প্রান্তে পৌঁছানোর আগ পর্যন্ত
    তুমি ছুটে যাবে
    হে পথিক
    তোমার এই পথে।

    6
    3 Comments
Skip to toolbar