Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • ভালো হতো যদি
    ~ শরীফ এমদাদ হোসেন
    যেতে যেতে মনে হয় ফেলে আসা দিন
    ভালো ছিলো স্নেহ ছিলো দ্বেষ দোষ হীন।
    ভালো ছিলো দেশ দশে ভালো ছিলো নদী
    ভালো ছিলো গাও গ্রাম ভালো হতো যদি
    হাট ঘাট জল বায়ু লেখা পড়া আর
    দ্রোহে ভরা মন প্রাণ ছলা কলা তার।
    ভালো হতো যদি পিতা ভালো হতো ছেলে
    ভালো হতো নীতি বোধ ঠিক শিক্ষা পেলে।
    ভালো হতো যদি দেশে বখে গেলো যারা
    মদ জুয়া মব খুন রাজ নীতি দ্বারা।
    ভালো হতো যদি মন ভালো হতো মাথা
    ভালো হতো বেচা কেনা শীত রাত কাঁথা
    ভালো হতো যদি দেশে সুদ ঘুষ বিনে
    কাল কেটে যেতো হায় সত সত্য চিনে।

    4
    3 Comments
    • ফেলে আসা দিনের জন্য দীর্ঘশ্বাস…… 🍂

    • সমাজের নানা অসংগতির প্রতি সুন্দর প্রতিবাদ। চমৎকার।
      এমন ‘ভালো হতো’র স্বপ্ন আমাদের সবারই। 💙

    • ‘ভালো হতো যদি’—আসলে আমাদের সবার অপূর্ণ স্বপ্ন।

Skip to toolbar