Profile Photo

মুহাম্মদ আস্রাফুল আলম সোহেলOffline

  • Ashraful710
  • “সত্যবদ্ধ অভিমান”
    ~ সুনীল গঙ্গোপাধ্যায়

    এই হাত ছুঁয়েছে নীরার মুখ
    আমি কি এ হাতে কোন পাপ করতে পারি ?
    শেষ বিকেলের সেই ঝুল বারান্দায়
    তার মুখে পড়েছিল দুর্দান্ত সাহসী এক আলো
    যেন এক টেলিগ্রাম, মুহূর্তে উন্মুক্ত করে নীরার সুষমা
    চোখে ও ভুরুতে মেশা হাসি, নাকি অভ্রবিন্দু ?
    তখন সে যুবতীকে খুকি বলে ডাকতে ইচ্ছে হয় –
    আমি ডান হাত তুলি, পুরুষ পাঞ্জার দিকে
    মনে মনে বলি,
    যোগ্য হও, যোগ্য হয়ে ওঠো –
    ছুঁয়ে দিই নীরার চিবুক
    এই হাত ছুঁয়েছে নীরার মুখ
    আমি কি এ হাতে আর কোনদিন
    পাপ করতে পারি ?
    এই ওষ্ঠ বলেছে নীরাকে, ভালোবাসি –
    এই ওষ্ঠে আর কোনো মিথ্যে কি মানায় ?
    সিঁড়ি দিয়ে নামতে নামতে মনে পড়ে
    ভীষণ জরুরী কথাটাই বলা হয়নি
    লঘু মরালীর মতো নারীটিকে নিয়ে যাবে বিদেশী বাতাস
    আকস্মিক ভূমিকম্পে ভেঙ্গে যাবে সবগুলো সিঁড়ি
    থমকে দাঁড়িয়ে আমি নীরার চোখের দিকে —
    ভালোবাসা এক তীব্র অঙ্গীকার, যেন মায়াপাশ
    সত্যবদ্ধ অভিমান–
    চোখ জ্বালা করে ওঠে,
    সিঁড়িতে দাঁড়িয়ে এই ওষ্ঠ বলেছে নীরাকে, ভালোবাসি
    এই ওষ্ঠে আর কোনো মিথ্যে কি মানায় ?

    * উৎস: জীবন তালুকদার (ফেইসবুক পৃষ্ঠা)

    2
    5 Comments
    • ‘এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি এ হাতে কোনো পাপ করতে পারি?’—বাংলা প্রেমকবিতার অন্যতম স্মরণীয় উচ্চারণ।

      • সুনীল গঙ্গোপাধ্যায় এর কাব্যিক প্রতিভা অপূর্ব। কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায় সম্ভবত তার উপন্যাসের জন্য পরিচিত

      • সুনীল গঙ্গোপাধ্যায় মূলত একজন কবি। অসাধারন কিছু প্রেমের কবিতার জন্য তিনি বাংলা সাহিত্যে অমর হয়ে থাকবেন। তবে বাংলাদেশে তার কবিতার চেয়ে উপন্যাস বেশি জনপ্রিয় (সম্ভবত!)

    • নীরা যেন এক অঙ্গীকারের নাম….🖤

Skip to toolbar