Profile Photo

অমিতOffline

  • amitroy
  • Profile picture of অমিত

    অমিত

    • 4 months ago

    বর্ষা এসেছে অনেক আগেই, তবু আজও আকাশ যেন নতুন করে কাঁদতে শেখে। মেঘ জমলেই বৃষ্টি নামে। কোনো ভূমিকা নেই, কোনো ইশারা নেই, শুধু হঠাৎ ঝরে পড়া।
    এই শহরের বাতাসে আজ ভেজা মাটির ঘ্রাণ, জানালার কাচে টুপটাপ শব্দ, আর মনের ভেতর এক অচেনা প্রশান্তি। আকাশ যেন বলছে, কিছু ঋতু ফিরে আসে বারবার, কিন্তু প্রতিবার নতুন করে ছুঁয়ে যায়।
    মেঘলা দিনে বৃষ্টি নামুক, ভিজে যাক শহর, ভিজে যাক মন। এই বর্ষা যেন প্রতিদিনই নতুন এক কবিতা লিখে যায় আকাশের খাতায়।

    7
    6 Comments
    • বর্ষা এসেছে, শহর ভিজেছে, আর মন নীরবে একটু হালকা হয়েছে।

      • আমি একটু হতাশ কারণ আমার পোস্ট এ সুধু তুমি কমেন্ট করলে
        আমি যেখানে সবার পোস্টে কমেন্ট করি
        হয়তো এখনো গভীর সম্পর্কের বন্ধু করতে পারিনি তুলট মঞ্চে
        যাই হোক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য

      • লেখায় কমেন্ট করতে সবার এতো অনাগ্রহ!!! আমরা লেখকরা শুধু প্রশংসা শুনতেই ভালোবাসি, করতে না। দুঃখ পেওনা বন্ধু। নিয়মিত লেখালেখি চালিয়ে যাও

    • @amitroy আমি অসুস্থতার দরুণ তিনদিন মঞ্চে আসতে পারিনি । কারো মন্তব্য , লাইকের আশায় লেখা থামিয়ে দেবে না বন্ধু ! মন খারাপ হওয়া স্বাভাবিক আমি জানি ; কিন্তু আমরা পাশেই আছি। এই যে আমার কথাই ধরো ; মঞ্চগুরু খেতাব পেয়েছি ; তারপরেও কোন লেখায় কমেন্ট আসে কোনটায় লাইক কমেন্ট কিছুই আসে নাহ …।

    • অল্পতেই হতাশাগ্রস্ত হলে তো মুশকিল। বরং, লেখাটাই আসল, কেউ পড়ুক বা না পড়ুক, কমেন্ট করুক বা না করুক, লেখাটা হোক নিজের মনের খোরাক, মনের আনন্দের কারণ।

Friends

Skip to toolbar