-
প্রেম ও বিপ্লবের কবিতার জন্য বিশ্বখ্যাত, যিনি চিলির কূটনীতিক, রাজনীতিক ও নোবেলজয়ী জনপ্রিয় কবি পাবলো নেরুদার (রিকার্দো এলিসের নেফতালি রেইয়েস বাসোয়ালতো) একটি কবিতা:
অনুপস্থিতি
পাবলো নেরুদা
অনুবাদ: মুহাম্মদ আস্রাফুল আলম সোহেলআমি সবেমাত্র তোমাকে ছেড়ে এসেছি
তুমি যখন আমার ভিতরে প্রবেশ করো,
স্ফটিকের মত,
না হয় কম্পিত হয়ে,
কিংবা অস্বস্তিতে, আমার দ্বারা আহত হয়ে
নয়তো প্রেমে অভিভূত হয়ে,
ঠিক যখন তোমার চোখ বন্ধ হয়
জীবনের সেই উপহারের উপর
যা আমি তোমাকে নিরন্তর দিয়ে যাই ।
আমার ভালোবাসা,
আমরা একে অপরকে খুঁজে পেয়েছি
তৃষ্ণার্ত হয়ে আমরা
সমস্ত জল আর রক্ত পান করেছি,
আমরা পরস্পরের দেখা পেয়েছি
ক্ষুধার্ত হয়ে আমরা
একে অপরকে দংশন করেছি
আগুনের দংশনের মত,
আমাদের মধ্যে ক্ষত রেখে যাচ্ছে ।
কিন্তু আমার জন্য অপেক্ষা করো,
তোমার মাধুর্য আমার জন্য রেখে দিও ।
আমিও তোমাকে দেবো
একটি গোলাপ ।3 Comments
Friends
Syed Farah
@syedfarah
Kazi Adam
@kaziadam
মো: নাজমুল আখতার
@faith
অমিত
@amitroy
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
শায়েরুল ইসলাম
@shaerulislam


চমৎকার