-
কায়াহীন কারাগার
~ শরীফ এমদাদ হোসেনকত আর লিখবো দেয়াল লিখন
দুষ্টচক্রের
মনের দেয়ালে ভরা জঞ্জাল যতো,
পারিনি উপড়াতে আজও
আজও কুহকের অন্ধকারে ডুবে আছে মন
অসুখের মতন
পারিনি ছাড়াতে তারে, পারিনি তাড়াতে তারে
আরো তারে আঁকড়ে ধরে বারেবার
ভাবি, এই ছিলো নেশার স্বপন আগেকার।কত আর বলবো ভালোবাসি দেশ মাটি, মা,
মায়ের ভাষা
বুকের ভেতরে রাখা স্মৃতিময় ‘৭১
নামধাম পিতৃপরিচয়
সবুজ শ্যামলে মেশা এই নদী মাঠ
আমার জান্নাত নিশ্চয়আর কত জানাবো সোচ্চার
এই সবুজ বৃক্ষ তৃণলতা ফুল ফল পাখির দেশে
হায়েনারা চিরকাল দুঃস্বপ্ন আঁকে
কী করে রুখবো অন্ধকার?
গোটাদেশ আজ এক কায়াহীন কারাগার।
__________________________________________2 Comments
Friends
naznin shamim
@nazninshamim
Kazi Adam
@kaziadam
তিতা ফুল
@nadia1
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam
Ajharul Islam Talha
@ajharulislamtalha
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman



বিবেক জাগুক, অন্ধকার ভাঙুক