-
শ্রাবণের বিদায়
আদিত্য ভৌমিক
তারিখ: ২১/৭/২০২৬
আজ শ্রাবণের পাঁচটি দিন পেরিয়ে গেল,
দেখতে দেখতে সময় যেন নীরবে বয়ে চলল।
মেঘের কান্না, বৃষ্টির গান, কদমের মিষ্টি গন্ধ—
সবই একদিন স্মৃতি হয়ে যাবে, রেখে যাবে আনন্দ।
শ্রাবণ যেন বলে যায়, “আমাকে ভুলো না কখনো,”
প্রকৃতির প্রতিটি সুরে রেখে যাই ভালোবাসার ধ্বনি।
তারপর আসবে ভাদ্র মাস, নতুন দিনের আহ্বান নিয়ে,
জীবনের পাতায় লিখবে আবার নতুন স্বপ্নের গল্প।
ঋতু বদলায়, মাস বদলায়, বদলায় সময়ের রং,
তবু হৃদয়ের গভীরে রয়ে যায় স্মৃতির অসংখ্য ঢং।
শ্রাবণের শেষ বৃষ্টিধারা জানালায় টুপটাপ বাজে,
মনে হয়—সময় সত্যিই কত দ্রুত চলে যায় সাজে।
চলুক সময় তার আপন ছন্দে,
প্রতিটি বিদায়ের মাঝেই থাকুক নতুন আগমনের আনন্দে।
শ্রাবণ বিদায় নিলেও তার স্নিগ্ধ স্মৃতি
চিরকাল হৃদয়ের আকাশে হয়ে থাকবে অমলিন জ্যোতি।2 Comments
Friends
tazbin smrity
@tazbinsmrity
মোঃ খাইরুল ইসলাম
@mykhairulislam47gmail-com
হুসেইন মোঃ শাহাদত লিটন
@shahadatliton645gmail-com
Nijhum Nadia
@nijhumnadia
Silent Discipline
@silentdiscipline
Sagar Barua
@sagarbarua
বৃষ্টি কবিতা - Bristy Kobita
@apon1
Md Shalin
@mdshalin
Mashuk Hossain
@mashukhossain

স্নিগ্ধ ও হৃদয়ছোঁয়া একটি ঋতুকবিতা