Profile Photo

বিদৌরা প্রিয়দর্শিনী বারহানOffline

  • bedowrapriodarshini
  • কিছু মানুষ নিঃশব্দে আসে এমন নিঃশব্দে যেমন পাতা পরে ঠিক তেমন। কিছু মানুষ খুব নিঃশব্দে আসে যেমন মেঘগুলো আকাশে ভেসে বেড়ায়। তারা অন্যদের মতো উৎসবের আনন্দের মতো হয়না। হঠাৎ দলাপাকানো না বলতে পারা দমবন্ধ অনুভূতির মতো হয়। যারা থাকে। এক সঙ্গেই একই মনে শুধু রাতের আগে যাদের বাইরে বের হওয়া নিষিদ্ধ। আমাদের জীবনে কিছু মানুষ বোধহয় থাকে যাদের ক্ষতি মন থেকে চাওয়া যায়না। যারা নিঃশব্দে খুব কাছাকাছি থেকেও ভিনদেশী নীলচে তারার মতো দূরে। যারা আমাদের চোখ দেখে বোঝে নিতো কি কি ভুল।মনের কোন কোন যায়গায় কতটা ক্ষত*বীক্ষত তারা নিঃশব্দে আসে এবং সবচেয়ে অবাক করা বিষয় তারা নিঃশব্দে একদিন বিদায় নেয়। অথবা নিঃশব্দে পাল্টেও যায়। তখন যারা ভালোবেসে ছিলো তারা পুরোনো সেই নির্বাক ছায়াটিকে খুঁজতে গিয়ে দেখে সেই মানুষটি এখন শব্দ ভালোবাসে। সেই মানুষটির কাছে নিরবতা এখন বড্ড একঘেয়ে।

    3
    7 Comments
Skip to toolbar