Profile Photo

Azaha SultanOffline

  • azahasultan
  • Profile picture of Azaha Sultan

    Azaha Sultan

    • 2 months, 3 weeks ago

    সহজ পঙক্তি কঠিন ভাষা

    আমি ভালো হতে চেয়েছি—অনেক চেয়েছি
    প্রকৃতির নির্মমতায় ভালো হতে দিলো না আমায়
    পৃথিবীকে আপন করে নিতে চেয়েছি—খুব চেয়েছি
    পৃথিবী আমাকে জীবন দেখিয়ে মৃত্যুকূপে দেয় ফেলি

    মানুষ হয়েও বাঁচা গেল না মানুষের মতো আর
    বিশ্বাস করেছি যারে ঈশ্বরের মতো দেবতার রূপে প্রতারিত করে সে
    সবকিছু ভুলে—প্রণয়িনীর কাছে চাইছি এই—এতটুকু শান্তি
    বিষের ছোঁয়া অনুভব করেছি ভালোবাসার চুমে

    আমার ভাগ্যদপ্তরের চ্যাপ্টারে লিখেনি বিধি মঙ্গল?
    জীবনের জঙ্গলে মিলেছে তাই বিষবৃক্ষের ছায়া?
    বেহদ্দ বোকা আমি—বুঝেছি ধরণিতে সব ফলবান গাছ!
    কপালের লিখন খণ্ডানো যায় না? লেখনী ভেঙে অস্ত্র বানানো যায়?

    আপন ভেবে যারেই জড়িয়ে ধরেছি গভীর আলিঙ্গনে
    পিঠে মারতে ছুরি দ্বিধা করেনি সে আপনালির মাধ্যমে
    বুঝেছি শেষে—বুকে টেনে নেওয়া যায় হৃদয়ের কাতারের শত্রুকে—
    বন্ধু দূরে—পাশে স্থান দিতে নেই বিশ্বাসঘাতক বেইমান আপনজনকেও

    ভাইয়ের বন্ধনের চেয়ে বড় কোনো বন্ধন নেই?
    স্বার্থে বুঝে পাবে ভাইয়ের বন্ধন কী—কত প্রকার তবে
    ভুলের থেকে শিক্ষা নিলে শিক্ষিত হওয়া যায় জীবনে?
    বোকামির মতো ভুল করলে আফসোস থেকে যাবে মরেও
    —আযাহা সুলতান

    2
    4 Comments
    • অভিজ্ঞতা অনেক সময় সবচেয়ে নির্মম শিক্ষক হয়ে উঠে।

    • বিশ্বাস করেছি, প্রতারিত হয়েছি, তবু শিখেছি। এই যাত্রাটা সবার, কিন্তু সবাই এভাবে বলতে পারে না কবি!

      • হাঁ, এটা ঠিক তবে আমি একটু বেশি হয়েছি মনে হয়…ধন্যবাদ প্রিয়..

Friends

Profile Photo
MadBangla
@madbangla
Profile Photo
মৈনাক
@mainak
Profile Photo
Zahidul Jamy
@zahidul
Profile Photo
গাঙচিল
@mehzabeen-shahidy
Profile Photo
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
Profile Photo
Shahmik Jahan Shuprova
@shahmikjahanshuprova
Profile Photo
Md. Mazharul Islam
@md-mazharulislam
Profile Photo
মো:নুর আলম
@nur-mpngmail-com
Skip to toolbar