-
প্রিয় চারটি কবিতা! তুলটের প্রিয় বন্ধুদের জন্য!
১) বন্ধুর জন্য শোক/
মৃত্যুকে আমরা মৃত্যু বলে জানি
অন্য প্রানীরা ফিরেও তাকায় না; আঁড় চোখে চেয়ে কিংবা
গন্ধ শুঁকে চলে গেলে শকুন ঝাঁপিয়ে পড়ে; যেনো
হারানোর বেদনা আপেলের মতো একটু
হয়তো গাঢ় রঙের হয়!
তখন অন্যরা, যারা যেকোনো প্রানীর মতো জড় হয়ে
ঐ লোকটাকে খায় না বটে; রসিয়ে রসিয়ে
নানান ব্যঞ্জণ সহযোগে কাচ্চি বিরানি খায়; আর
বেঁচে থাকার আনন্দাশ্রুতে নিজেদের ভাসায়!
মৃত্যু তেমন কিছু না; আঁড় চোখে চেয়ে কিংবা
জীবনের গন্ধ শুকে চলে যাওয়া।২) ক্লান্তি/
কখনো কখনো চোখ বুজে আসে
পাপড়িতে পাথর গড়ায়
মনে হয় বসে পরি
রাস্তাই হয়ে যাই রাস্তায়
রবিবার দুপুরে
রোদের ঢেউয়ের তলায়
কখনো যখন চোখ বুজে আসে
পাপড়িতে পাথর গড়ায়।৩) ও প্রান পাখি/
থাকা না থাকার ডামাডোলে
ভ্রান্তিটা উঁকি দেয় শুধু
আহা আলো, ও বাতাস—এমন মায়া নিয়ে
মিছিলে পা মেলাই সন্ধ্যায়, লোকালয়ে
ট্রেন ছেড়ে যায় হাত ধরাধরি করে
থাকা না থাকার ডামাডোলে…
এর কোনো মানে হয় না।৪) মহান একটা দিনের জন্য/
আজকের দিনটা মহান—কেউ একজন বলতে বলতে
পাশদিয়ে চলে যায়
অনেকটা আমার মতো, মৃত্যুর দিকে
ক্রাচে ভর করে বাস আসে ধীরে
যেকোনো দিন বলে কথা
লোকটা আয়ু ভিক্ষা মাঁগে
শ্যামা মেয়েটা যেকোনো দিনের মতো সরল
রোদ খাঁখাঁ হয়, কিংবা ক্লান্তিতে
গাছের তলায় দাঁড়াই বৃষ্টি নামলেও
হয়তো দিনটা মহান এ কারণে
বেশিক্ষণ থাকতে পারি না
কারা যেনো পাশদিয়ে চলে যায়!4 Comments
Friends
হৃদয় মাহমুদ
@mdhridoymahamud
মো: মনিরুজ্জামান সারজিল
@zaman2802
Foyzur Khan
@foyzur-khan
নাদিরা মোস্তারী শিখা
@nadiramostarishikha
Md Ramjan Ali
@mdramjanali
সালমান সাদিক
@salmansadique
TOUHIDUL ISLAM
@touhidulislam
Rajib M Sarker
@sarkerr-rrajiv
তুবা
@zariyaat



অভিমানী মন, আপনার এই লেখাগুলোর প্রতিটি ছত্রে জীবনের যে বিষাদ ও গভীর পর্যবেক্ষণ ফুটে উঠেছে তা সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো। আপনি চাইলে এই গভীর অনুভূতিগুলোকে আরও কিছুটা গুছিয়ে শব্দ নির্বাচনের মাধ্যমে আরও প্রাণবন্ত করে তুলতে পারেন। আপনার ভেতরে থাকা এই নিপুণ পর্যবেক্ষণের ক্ষমতা চমৎকার, তাই নিয়মিত কলম চালিয়ে যান।