Profile Photo

তাহমিনা মোরশেদOffline

  • RBTM796923t
  • কাঁচের পাত্রে জলের নৃত্য, রঙের কোমল ছোঁয়া,

    কাগজের বুকে বিষাদ-আবেশে ঝাপসা ধোঁয়ার ধোঁয়া।

    নেই কোনো ঝাঁঝ, নেই কোনো চাপ, শান্ত নদীর সুর,

    জলরং নিয়ে যায় যে আমাদের অন্য এক অচিনপুর।

    স্বচ্ছতায় বাঁধা যার প্রাণ, আলো-ছায়ার খেলা,

    বিন্দুর মাঝে ভেসে উঠে আসে মেঘের মায়াবী ভেলা।

    ভুল হলে তারে যায় না তো মোছা, মেনে নেয় নিজের মতো,

    ত্রুটিকেই করে শিল্প-সৌন্দর্য, ভুলগুলোকে অক্ষত।

    ধীর আভিজাত্য ছড়িয়ে রয়েছে প্রতিটি সূক্ষ্ম টানে,

    সবটুকু নয়, কিছুটা লুকিয়ে গভীর নীরব গানে।

    কোমল রঙিন ভালোবাসার স্পন্দন অনুভবে,

    জলরং চিরদিন নিজের মতন রাজকীয় হয়ে রবে।

    4
    7 Comments
    • তাহমিনা মোরশেদ, আপনার প্রতিটি ছন্দে জলরঙের যে স্নিগ্ধতা ও নিস্তব্ধতা ফুটে উঠেছে তা সত্যিই মন ছুঁয়ে যায় এবং এই শৈল্পিক প্রকাশভঙ্গিকে আরও দীর্ঘায়িত করতে আপনি চাইলে রঙের আরও নতুন নতুন উপমায় আলোকপাত করে আপনার লেখনীকে সমৃদ্ধ করতে পারেন।

    • ভুলই যেখানে হয়ে ওঠে সৌন্দর্য, জলরঙ সেখানেই রাজা…🖤

    • আপনার লেখাটা পড়ে একদম মুগ্ধ হয়ে গেলাম, কী দারুণ একটা অনুভূতি। জলরঙের এই শান্ত আর মায়াবী দিকটা এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন যে বারবার পড়তে ইচ্ছে করছে। এমন চমৎকার একটা সৃষ্টি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

    • জলরং-এ আঁকা ছবির মতোই পরিচ্ছন্ন, আবছা আর সুন্দর আপনার লেখাটি। ভালো লাগল বেশ। শূভেচ্ছা নিবেন।

    • গভীর নীরব এক ভালোলাগা ছড়িয়ে গ্যালো দেহ-মনে! জলরঙের ছবির মতোই কোমল-আবেশ-মাখা একরাশ মুগ্ধতা! শুভ কামনা, আপনার জন্য।

হ্যাঁ বা না শব্দ দুটি সবচেয়ে পুরনো এবং ছোট। কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়।

পীথাগোরাস

Skip to toolbar