-
প্রিয় চারটি কবিতা! তুলটের প্রিয় বন্ধুদের জন্য!
১) বন্ধুর জন্য শোক/
মৃত্যুকে আমরা মৃত্যু বলে জানি
অন্য প্রানীরা ফিরেও তাকায় না; আঁড় চোখে চেয়ে কিংবা
গন্ধ শুঁকে চলে গেলে শকুন ঝাঁপিয়ে পড়ে; যেনো
হারানোর বেদনা আপেলের মতো একটু
হয়তো গাঢ় রঙের হয়!
তখন অন্যরা, যারা যেকোনো প্রানীর মতো জড় হয়ে
ঐ লোকটাকে খায় না বটে; রসিয়ে রসিয়ে
নানান ব্যঞ্জণ সহযোগে কাচ্চি বিরানি খায়; আর
বেঁচে থাকার আনন্দাশ্রুতে নিজেদের ভাসায়!
মৃত্যু তেমন কিছু না; আঁড় চোখে চেয়ে কিংবা
জীবনের গন্ধ শুকে চলে যাওয়া।২) ক্লান্তি/
কখনো কখনো চোখ বুজে আসে
পাপড়িতে পাথর গড়ায়
মনে হয় বসে পরি
রাস্তাই হয়ে যাই রাস্তায়
রবিবার দুপুরে
রোদের ঢেউয়ের তলায়
কখনো যখন চোখ বুজে আসে
পাপড়িতে পাথর গড়ায়।৩) ও প্রান পাখি/
থাকা না থাকার ডামাডোলে
ভ্রান্তিটা উঁকি দেয় শুধু
আহা আলো, ও বাতাস—এমন মায়া নিয়ে
মিছিলে পা মেলাই সন্ধ্যায়, লোকালয়ে
ট্রেন ছেড়ে যায় হাত ধরাধরি করে
থাকা না থাকার ডামাডোলে…
এর কোনো মানে হয় না।৪) মহান একটা দিনের জন্য/
আজকের দিনটা মহান—কেউ একজন বলতে বলতে
পাশদিয়ে চলে যায়
অনেকটা আমার মতো, মৃত্যুর দিকে
ক্রাচে ভর করে বাস আসে ধীরে
যেকোনো দিন বলে কথা
লোকটা আয়ু ভিক্ষা মাঁগে
শ্যামা মেয়েটা যেকোনো দিনের মতো সরল
রোদ খাঁখাঁ হয়, কিংবা ক্লান্তিতে
গাছের তলায় দাঁড়াই বৃষ্টি নামলেও
হয়তো দিনটা মহান এ কারণে
বেশিক্ষণ থাকতে পারি না
কারা যেনো পাশদিয়ে চলে যায়!6 Comments-
Oh My Goodness! Just praiseworthy! Speechless creation! Specially, 1st poem & 3rd poem…..❤️❤️❤️ @ovimanimon
Friends
MD.Mazharul Islam Ripon
@md-mazharulislamripon
Tanjina Talukder
@tanjinatalukder
Zakir Hossan
@zakirhossan
Mikdad Hossain
@mikdadhossain
সামিরা হিমু
@himu56
Md Al Maun
@mdalmaun
Mst. Hena Parvin
@mst-henaparvin
Mohammad Rahman
@mohammadrahman
Rakib Hossain mahadi
@rakibhossainmahadi



অভিমানী মন, “হারানোর বেদনা আপেলের মতো একটু হয়তো গাঢ় রঙের হয়”—এই অসাধারণ উপমাটি আমার হৃদয়ে গভীর এক ছাপ ফেলেছে। জীবনের বিষাদ ও ক্ষণস্থায়িত্বের এমন নিপুণ চিত্রায়ন যেন আমাদের চারপাশের ব্যস্ত পৃথিবীর এক নীরব প্রতিচ্ছবি। আপনার এই লেখনীগুলো মনের গহীনে থাকা জমানো অনুভূতিগুলোকে দারুণভাবে ছুঁয়ে গেল, তাই এমন গভীর চর্চা আপনি নিয়মিত চালিয়ে যান।