-
চলো বদলাই
Samsuddoha Amanবাজছে তো রোজ নিত্যদিনই
বিদায় বেলার বীণ,
মিথ্যে মোহের মায়ায় পড়ে
কাটছে তবু দিন।
টাকার পাহাড়, পদের বড়াই,
কিসের অহংকার?
চোখ বুজিলেই নামবে চোখে
নিকষ অন্ধকার।
স্ট্যাটাস আর ক্যারিয়ার নিয়ে
চলছে বিভেদ রোজ,
আসল বাড়ি আখেরাতের
নেই তো কোনো খোঁজ!
দু-দিন বাদে আপন মানুষ
ভুলে যাবে সব,
শূন্য হাতে যেতেই হবে,
ডাকলে মহান রব।
অনেক হলো মায়াবী ঘুম,
অনেক হলো ভুল,
কুরআনের ঐ আলোয় চলো,
খুঁজি আসল কূল।
আখেরাতটা সাজাই চলো,
সময় থাকতে ভাই,
অন্ধকার এই পথটা ছেড়ে—
চলো বদলে যাই।2 Comments
Friends
নূপুর
@jahanjhumongmail-com
কিবরিয়া মোরশেদ
@golamkibria
Raghib Shahriyer
@raghibshahriyer
Mahabubur Rahman
@mahabuburrahman
দালান জাহান
@dalanjahan
MD MOHSIN Ali
@mdmohsinali
জাহিদুর রহমান উজ্জ্বল
@uzzal1971gmail-com
রাগিব আল হাসান
@ragib-al-hasan
ই.ত.মু আদিল
@ispahat

আখেরাতই হলো আমাদের শেষ সম্বল, এটাই প্রথম ও শেষ কথা অসাধারণ লিখেছেন ।