Profile Photo

Raghib ShahriyerOffline

  • raghibshahriyer
  • ফেরা
    মনে টানলে ফিরে এসো
    চওড়া কাঁধে মাথা রেখে পাশে বোসো
    খানিকক্ষণ।
    এলো চুলের মিষ্টি গন্ধে হয়তো স্তিমিত হবে
    হৃদস্পন্দন ।।
    কিম্বা এসো কান্না পেলে
    বুকে জড়িয়ে করব
    সুখের আলিঙ্গন।
    আলতো পরশে রক্তিম ঠোঁটে এঁকে দেব
    উষ্ণ চুম্বন ।।
    —-মোহাম্মদ রাগীব শাহরিয়ার

    2
    5 Comments
    • আপনার লেখা ‘এলো চুলের মিষ্টি গন্ধে হয়তো স্তিমিত হবে হৃদস্পন্দন’ লাইনটা সত্যিই ভীষণ মায়াবী আর দারুণ লেগেছে।

    • Raghib Shahriyer, আপনার লেখাটিতে আবেগের যে গভীর ও উষ্ণ বহিঃপ্রকাশ ঘটেছে তা এককথায় দারুণ। ‘এলো চুলের মিষ্টি গন্ধে হয়তো স্তিমিত হবে হৃদস্পন্দন’—এই বাক্যটি পাঠকমনে এক চমৎকার মায়াবী আবেশ তৈরি করে। আপনার এই সুন্দর ও সংবেদনশীল লেখনী চর্চা অব্যাহত থাকুক, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

    • ফিরে এসো, তোমার একটুখানি স্পর্শেই বিরহের রাত নেমে আসুক উষ্ণ আলিঙ্গনের ভোরে…🖤

  • Profile Photo
    Kazi Adam
    @kaziadam
  • ‘সিগারেট’

    তুমি রোজ বলতে ওটা ছেড়ে দাও
    ভালো কোনো কিছু খুঁজে নাও,
    আমি নেশা ভুলে গিয়ে আগলে নিয়েছি
    তোমার আলিঙ্গন।
    আজ প্রলয়জোয়ারে এলোমেলো সবই
    আমার শান্ত মন ।।

    নিকোটিন ঠাসা সিগারেট,
    আর টেবিল শিয়রে ঠাঁই পেয়েছে তোমার স্মৃতির পোর্ট্রেট,
    লাইটারে হাত পড়তেই যেন থামে হৃদস্পন্দন
    বুকের গহীনে ভেসে আসে যেন মৃদু মৃদু ক্রন্দন ।।

    তুমি…Read More

    4
    7 Comments
    • ধোঁয়ায় পুড়েও পোড়ে না স্মৃতি প্রিয়জনের ছোঁয়া থেকে যায় প্রতিটি চেনা পথে…..🤍🖤

    • “আমি নয় আজ সিগারেটেই ভালো আছি” – এই লাইনটা পড়ে মনটা সত্যিই একটু খারাপ হয়ে গেল, খুব সুন্দর লিখেছেন আপনি।

    • রাগীব শাহরিয়ার, আপনার এই লেখায় ভালোবাসার এক গভীর হাহাকার যেভাবে উঠে এসেছে তা সত্যিই হৃদয় ছুঁয়ে যায় এবং আপনি যদি শেষের স্তবকগুলোতে স্মৃতি ও বর্তমানের টানাপোড়েন আরেকটু ফুটিয়ে তোলার কথা ভাবেন, তবে লেখাটি আরও মায়াবী হয়ে উঠবে।

    • ছেড়ে যাওয়া মানুষের জন্য এখনো ভালো থাকার কামনা করাটা সবচেয়ে সুন্দর জায়গা এই কবিতার😌

  • কাজল

    নিকষ কাজল-রাঙা ওই দু-চোখ
    যেন দূর করে শেষ বিকেলের সকল শ্রান্তি-দুর্ভোগ।
    সে যে আমার সুখের রূপায়ক ।।

    ওগো মায়া-কাজলিনী
    তুমি আমার, চিরদিনই।
    তোমাকে আমার করে পাঠিয়েছে স্বয়ং ইন্দ্রাণী ।।

    তবুও যে হয় ভয়
    জমে দ্বিধা, সংশয়।
    করতে কি পেরেছি তোমার ওই মনের প্রাসাদ জয়?
    তা যে মোটেও সহজ নয় ।।

    আমি নই কৃষ্ণ
    নই রোমিও
    নই কোনো দেবদাস,
    আমি প্…Read More

    2
    3 Comments
    • Raghib Shahriyer, “আমি প্রেমের আগুনে জ্বলে-পুড়ে তবু হয়েছি সর্বনাশ” লাইনটা দারুণ লিখেছেন আপনি। লেখাটা পড়ে মনের অজান্তেই ভালোলাগা কাজ করছে, তবে শেষ পর্যন্ত কি প্রিয় মানুষের মনের খবর নিতে পেরেছেন?

    • কাজল আর চোখের এই বর্ণনা এত জীবন্ত যে চোখের সামনে ছবিটা ভেসে উঠলো। দারুণ লিখেছেন!

      • ধন্যবাদ। আপনার এই মন্তব্য আমাকে অনুপ্রাণিত করল অনন্য মাত্রায়।

  • মরীচিকা
    আমি মরীচিকা দেখেছি,
    দেখেছি মরীচিকা ঐ ধূসর মরুর
    কর্কশতম প্রান্তে,
    যেথায় মরুবেদুইন দাপিয়ে বেড়ায়
    কত শত ভুল-ভ্রান্তে,
    তৃষাতুর বেশে ছুটে ছুটে শেষে
    প্রাণভ্রমরটা ক্ষান্তে।
    মায়া-মরীচিকা, শঠ প্রহেলিকা
    বৃথা সবই নিতান্তে।।
    আমি মরীচিকা দেখেছি,
    দেখেছি মরীচিকা ঐ সুরম্য
    অট্টালিকার শূণ্য কুঠুরিতে,
    যেথায় ভাঙাচোরা সুখ স্মৃতি
    হাতরায় দেয়ালের পোর…Read More

    1
    2 Comments
    • আপনার লেখাটা পড়ে একদম হারিয়ে গেলাম, সত্যি এক গভীর বাস্তবতার চিত্র ফুটিয়ে তুলেছেন। এই মরীচিকার ভিড়ে আমরা কি আসলেই কোনোদিন সত্যিকারের শান্তি খুঁজে পাবো বলে আপনার মনে হয়?

    • আপনার লেখা এই শব্দগুলোর গভীরতা যেন হৃদয়ের অনেক না বলা সত্যকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে, বিশেষ করে মরুভূমির সেই মরীচিকা ও জীবনের কঠিন বাস্তবতার চিত্রটি দারুণভাবে ছুঁয়ে গেছে। এমন সুন্দর ও ভাবনানির্ভর লেখনীর পাশাপাশি আমাদের এই গ্রুপে অন্যদের লেখাতেও লাইক বা কমেন্ট করে সক্রিয় অংশ নিলে আমাদের এই পথচলা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

  • ‘পরাজয়’

    একটা গল্প বলছি পরাজয়ের

    নাহ!
    হাতছানি দিয়েছিল হয়তো অনুকার সাফল্যের,
    -পারিনি আগলাতে।

    আর তাই ফিকে জাফরানি রঙের মলাট জড়ানো ডায়েরিটায় আজ শুধুই ব্যর্থতার বিলাপ।।

    ধুলো আস্তরে ছেয়ে যাওয়া কোণে পড়ে থাকা ভায়োলিনে সুর চড়বে না আর।

    নাহ, তা কেন?
    যাতনা-চর্চিত, দুঃখবিলাসী, অভিমানী
    হৃদয়গুলো যখন স্মৃতি হাতরাবে,

    সেই হরিৎ মণি…Read More

    4
    6 Comments
    • আপনার লেখনীতে ভায়োলিনের সুর আর শেষবেলার বিদায়লগ্নের যে মায়াবী আবহ ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যায় এবং এমন আবেগঘন অনুভূতির প্রকাশ আপনার লেখাকে সামনের দিনগুলোতে আরও সমৃদ্ধ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

    • খুব যত্ন করে বেছে নেওয়া শদব দিয়ে সাজানো একটি সুন্দর লেখা। ভালো লাগল। শুভেচ্ছা নিবেন।

    • Raghib Shahriyer, লেখাটার মাঝে এক গভীর বিষণ্ণতা আর মায়ার যে টান অনুভব করলাম, তা শেষ পর্যন্ত ঠিক কোথায় গিয়ে থামবে বলে আপনার মনে হয়? আপনি মাঝে মাঝে অন্যদের লেখাতেও একটু লাইক-কমেন্ট দিয়ে অ্যাক্টিভ থাকবেন, এতে আমাদের কমিউনিটিটা বেশ প্রাণবন্ত থাকে।

    • বিদায় বললে বিদায় হবেনা এই কথাটি গভীর ভাবে মনে দাগ কাটলো।

  • Profile picture of Raghib Shahriyer

    Raghib Shahriyer changed their profile picture

    3
    1 Comment

Friends

Skip to toolbar