Profile Photo

তাহিন ভুঁইয়া ছায়াপথিকOffline

  • ### **”অপেক্ষায়”**
    তাহিন ভুঁইয়া ছায়াপথিক
    তুমি আসবে বলে আজও আমি আছি তোমার অপেক্ষায়,
    ঘরের কোণে জ্বলা বাতিটা নেভাই না রোজ সন্ধ্যায়।
    রাস্তার দিকে তাকিয়ে থাকি ঘন্টার পর ঘন্টা,
    মনে হয় এই বুঝি শুনবো তোমার পায়ের শব্দটা।

    তুমি এসে বলবে কথা আছি সেই আশায়,
    বুকের ভেতর জমানো সব কথা বলবো নিঃশ্বাসে।
    তোমার হাসিতে আমার সকাল, কান্নায় রাত নামে,
    তুমি ছাড়া এই পৃথিবীটা বড় বেশি বেমান লাগে।

    ক্যালেন্ডারের পাতা ছিঁড়ি আর দিন গুনি,
    তুমি কবে ফিরবে, কবে বলবে “ভালোবাসি”।
    বন্ধুরা বলে ভুলে যা, নতুন করে বাঁচ,
    আমি বলি তুমি ছাড়া বাঁচা যায়, কিন্তু বাঁচতে ইচ্ছা করে না।

    তোমার দেয়া শেষ চিঠিটা আজও বালিশের নিচে,
    ভাঁজে ভাঁজে লেগে আছে তোমার আঙুলের ছোঁয়া।
    ফোনের স্ক্রিনে তোমার নামটা সেভ করেই রেখেছি,
    যদি একদিন রিং বাজে, যদি বলো “আমি আসছি”।

    মানুষ বলে অপেক্ষা নাকি বোকামি,
    আমি বলি অপেক্ষাই তো ভালোবাসার শেষ প্রমাণ।
    তুমি না আসলেও আমি অভিযোগ করবো না,
    শুধু দূর থেকে দোয়া করবো তুমি ভালো থাকো।

    তুমি আসবে বলে আজও আমি আছি তোমার অপেক্ষায়,
    তুমি এসে বলবে কথা আছি সেই আশায়।
    এই আশাটুকু নিয়েই বেঁচে আছি,
    এই আশাটুকু মরলে আমিও মরে যাব

    5
    6 Comments
    • অসাধারণ! অপেক্ষার এক নিখুঁত চিত্র এঁকেছেন কবি! প্রতিটি লাইনে বিরহের যন্ত্রণা এত গভীরভাবে ফুটে উঠেছে যে পড়তে পড়তে বুকের ভেতর একটা চাপা কষ্ট অনুভব হয়!

    • তাহিন ভুঁইয়া ছায়াপথিক, আপনার এই লেখার প্রতিটি লাইনে ভালোবাসার এক দারুণ গভীরতা ফুটে উঠেছে, মন ছুঁয়ে গেল!

    • তাহিন ভুঁইয়া ছায়াপথিক, আপনার লেখায় প্রিয় মানুষের জন্য যে গভীর আকুতি ও মমতাময় অপেক্ষার ছবি ফুটে উঠেছে তা পাঠক হিসেবে আমার হৃদয় ছুঁয়ে গেছে এবং আপনি চাইলে অনুভূতির গভীরতা আরও বাড়াতে ছোট ছোট উপমায় নতুনত্ব আনতে পারেন, তাই নিজের মনের কথাগুলো এভাবেই গুছিয়ে লিখে যান।

Skip to toolbar