-
*কবিতা: “কলেজের বন্ধুরা”*
তাহিন ভুঁইয়া (ছায়াপথিক)
কলেজের গেটে প্রথম দেখা,
চোখে চোখে হলো চেনা।
নামের আগে “দোস্ত” জুড়ে,
গল্প শুরু হলো সেদিনা।ক্লাস ফাঁকি দিয়ে ক্যান্টিনে,
আড্ডা আর চায়ের কাপ।
স্যারের বকা একসাথে খেয়ে,
হাসতে হাসতে পেটে ব্যথা।নোট খাতা ধার দেওয়া নেওয়া,
পরীক্ষার আগের রাত।
“বন্ধু তুই পাশ করবি তো?”
ভয়ে কাঁপা হাত।টিফিন ভাগ করে খাওয়া,
ঝগড়া আবার ভাব।
বন্ধু ছাড়া কলেজ লাইফ,
ভাবাই যায় না বাব!আজকে সবাই ছড়িয়ে ছিটিয়ে,
স্মৃতিরা শুধু রয়।
কলেজের সেই দিনগুলো,
বন্ধু তোদের খুব মনে হয়।9 Comments-
-
‘নামের আগে দোস্ত জুড়ে’, ‘নোট খাতা ধার দেওয়া-নেওয়া’, ‘পরীক্ষার আগের রাত’—প্রতিটি লাইন যেন এক একটা নস্টালজিয়া।
-
কলেজের সেই হারিয়ে যাওয়া দিনগুলোর সহজ-সরল চিত্রায়ন এবং বন্ধুদের সাথে কাটানো খুনসুটির মুহূর্তগুলো হৃদয়ে এক গভীর মায়ার সৃষ্টি করেছে, তাই আপনি চাইলে শেষের স্তবকটিতে বন্ধুদের প্রতি আরও কিছু আবেগী কথা যোগ করতে পারেন, তবে আপনার লেখাটি সত্যিই খুব চমৎকার ও প্রাণবন্ত হয়েছে।
-
কবিতাটা পড়ে মনটা ভালো হয়ে গেল! কলেজ জীবনের সেই সোনালি দিনগুলো এত সহজ, প্রাণবন্ত ভাষায় ধরা পড়েছে প্রতিটি শব্দে! শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন এমন নস্টালজিয়ায় ভরিয়ে দেয়ার জন্য!
-
Friends
Ariful Islam
@arifulislam
Sk Asadur
@sk-asadur
Hai Hafiz
@haihafiz
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Joy Iqbal
@joyiqbal
Rittik Roy (AR07)
@voidcrest
মোঃ জাহিদুল ইসলাম জীবন
@jahidulislamjibon
Osman Gani
@osmangani
মোঃ নুরুল আফসার ইকবাল
@afsariqbal811gmail-com



ভালো লেগেছে