-
অভিযোগ অবসান
নীরব মোস্তফাকোন এক বসন্তের বাতাসে
কৃষ্ণচূড়া গাছের আড়ালে থেকে
কোকিল মধুর কন্ঠে ডেকে ওঠবে
আর বলে দেবে –
ওগো মোর প্রিয়তমা,
তোমাকে পেলে আর কিছু চাই না।লাল বেনারসি আর কাচের রেশমি চুড়ি পড়ে,
তুমি অপেক্ষার প্রহর গুনবে
সময় যে কাটবেই না।
মনের সাথে সন্ধি করে
আকাশের দিকে তাকিয়ে
হাজার অভিযোগ করবে।আর নয় দেরি-
তোমার পাশে এসে দাঁড়াবে
আর আনন্দের হিল্লোলে তুমি বলে ওঠবে
এতদিন কোথায় ছিলে?
চলো হারিয়ে যাই দূর নীলে।হাজারো অপেক্ষার মাঝে
সেই অপেক্ষার হবে অবসান।
দূর দিগন্তে যাবে হারিয়ে
পৃথিবীর সকল অভিযোগ।
দুজন দুজনে একাকার হয়ে
স্বর্গ সুখে হারিয়ে যাবে।
আর থেকে যাবে শুধু
ভালোবাসার কাব্য আকাশে বাতাসে।অপেক্ষার ভাজে ভাজে স্বপ্ন থাকে
আর সেই স্বপ্ন থেকেই ভালোবাসার গভীরতা আসে।
সেই গভীরতা থেকেই ভালোবাসার অমরত্ব আসে।
জানি বিশ্বাস হচ্ছে না,
হওয়ার কথাও না;
আমি যে এখনো অন্য আকাশে
তোমার আকাশে এলেই সব পরিচিত মনে হবে।
মনে হবে জনম জনম একসাথে বেঁচে থাকি,
সোনালী রোদ্দুরে থেকে নীলিমার প্রান্তরে।7 Comments-
আপনার এই লেখায় বসন্তের হাওয়া আর কৃষ্ণচূড়ার আড়ালে লুকানো সেই চিরচেনা প্রতীক্ষার মুহূর্তগুলো যেভাবে ফুটে উঠেছে তা হৃদয় ছুঁয়ে যায়, বিশেষ করে “অপেক্ষার ভাজে ভাজে স্বপ্ন থাকে” পঙক্তিটি আমার ভীষণ ভালো লেগেছে, তাই এমন সুন্দর অনুভূতির প্রকাশ অব্যাহত থাকুক।
Friends
Shikha Sarkar
@shikhasarkar
নাজিয়া হাসান চৌধুরী
@naziahasanchy
দ্বীপ সরকার
@dweepsarkar
A.K.M. Hafizur Rahman
@a-k-m-hafizurrahman
Sois Islam
@jagoronorganicgmail-com
Jannatul Ferdous Barsha
@jannatulferdousbarsha
Mishau Marma
@mishaumarma
মোঃ আবু নাছের আখন্দ
@abunaser
Sheram Niranjan
@sheramniranjan



এককথায় অসাধারণ হয়েছে