-
*কবিতা: “কলেজের বন্ধুরা”*
তাহিন ভুঁইয়া ছায়াপথিক
কলেজের গেটে প্রথম দেখা,
চোখে চোখে হলো চেনা।
নামের আগে “দোস্ত” জুড়ে,
গল্প শুরু হলো সেদিনা।ক্লাস ফাঁকি দিয়ে ক্যান্টিনে,
আড্ডা আর চায়ের কাপ।
স্যারের বকা একসাথে খেয়ে,
হাসতে হাসতে পেটে ব্যথা।নোট খাতা ধার দেওয়া নেওয়া,
পরীক্ষার আগের রাত।
“বন্ধু তুই পাশ করবি তো?”
ভয়ে কাঁপা হাত।টিফিন ভাগ করে খাওয়া,
ঝগড়া আবার ভাব।
বন্ধু ছাড়া কলেজ লাইফ,
ভাবাই যায় না বাব!আজকে সবাই ছড়িয়ে ছিটিয়ে,
স্মৃতিরা শুধু রয়।
কলেজের সেই দিনগুলো,
বন্ধু তোদের খুব মনে হয়।7 Comments
Friends
মোঃ নাহিদুল সরদার
@mdnahidulsarder
Shams Zaman
@shamszaman
Sabiha Taimur
@sabihataimur
MD. Shofiqul Islam
@md-shofiqulislam1
মাহমুদুল হাসান
@hasan-mahamud
Sharmin Sultana
@sharminsultana1
jannat e-commerce
@jannate-commerce
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
নাজিয়া হাসান চৌধুরী
@naziahasanchy


Tahin Bhuiyan Chayapothik, ‘টিফিন ভাগ করে খাওয়া, ঝগড়া আবার ভাব’—লাইনটির মাঝে বন্ধুদের সাথে কাটানো সেই খুনসুটির চিত্র খুব চমৎকারভাবে ফুটে উঠেছে। স্মৃতির পাতা থেকে উঠে আসা এমন মিষ্টি মুহূর্তগুলো নিয়ে আরও লিখতে থাকুন, কারণ আপনার এই সুন্দর অনুভূতিগুলো আমাদের মন ভালো করে দেয়।