Profile Photo

Tonzim SumonOffline

  • tonzimsumon
  • Profile picture of Tonzim Sumon

    Tonzim Sumon

    4 hours, 21 minutes ago

    দূরত্ব
    তনজিম আতিক

    ইউক্লিড
    আমার মতো নিঃসঙ্গ শ্রমিকের মেরুদণ্ড
    প্রতিদিন যে বক্ররেখা তৈরি করে
    তোমরা তার নাম দাও বেঁচে থাকার আকাঙ্ক্ষা

    অথচ কান্নার চেয়ে বড় কোনো দূরত্ব নেই
    শক্তিশালী কোনো জ্যামিতিও নেই

    ইউক্লিড
    তোমার কাছে নতুন কোনো উপপাদ্য চাই না
    শুধু বলো
    বিচ্ছেদের জন্য পৃথিবীর কোন অক্ষাংশ দায়ী

    চলে যাওয়ার পর আধখাওয়া চায়ের কাপ
    আর জানালার ধারে শুকিয়ে যাওয়া তুলসীপাতার মধ্যে
    খুঁজেছি শেষ কথোপকথনের স্থানাঙ্ক
    পরিত্যক্ত উপপাদ্য ছাড়া পাইনি অন্য কোনো মান

    ইউক্লিড, তুমি কি জানো
    চুমুরও থাকে পরবর্তী জীবন?
    ঠোঁট সরে যাওয়ার বহু বছর পর তার উষ্ণতা
    কোনো কোনো রাতে ফিরে এসে নিঃসঙ্গতার কপালে হাত রাখে

    মৃত নদী স্বপ্ন দেখে হারানো তীরের

    4
    4 Comments
Skip to toolbar