Profile Photo

_এম. ফরহাদOffline

  • mdfarhad
  • Profile picture of _এম. ফরহাদ

    _এম. ফরহাদ

    • 1 month, 2 weeks ago

    আমার চইলা যাওয়ার খবর এলে-
    আকস্মিক করাঘাতে,
    ভান ধরে কাউরে জিজ্ঞাসা ক’রো না-
    কেমন করে নিভে গেছি অকালে?
    ভেবে নিও, মেনে নিও,
    তোমাকে ভুলে যাওয়ার সাধনায়-
    মৃত্যুকে করেছি আলিঙ্গন,
    নিজের চেয়েও আপন করে,
    তুমি তো সব জানো-
    অন্তত সেদিন, ছলনা ক’রো না।
    ভান ধ’রো না।
    ছলনা ক’রো না।

    _এম. ফরহাদ

    6
    9 Comments
    • জীবন বেদনাদায়ক ভালো লিখেছেন।

    • মৃত্যুকে কি সত্যিই আপন করা যায়?

      • সব মৃত্যু দেহের হয়না।কাউকে ভুলে যাওয়ার চেষ্টায় নিজের ভেতরের একটা অংশ, একটা অনুভূতি, একটা স্বপ্ন প্রতিদিন একটু একটু করে মরে যায়, তখন সেই ক্ষয়টাকেই মৃত্যুকে আপন করা বলা যায়। শরীর বেঁচে থাকে, কিন্তু ভেতরে একটা মানুষ প্রতিদিন একটু করে নিভে যায়-সেই নিভে যাওয়াটাই এখানে মৃত্যু।ধন্যবাদ।

    • আপনার লেখা এই লাইনটা—”অন্তত সেদিন, ছলনা ক’রো না”—পড়ার সময় একদম বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, খুব চমৎকার লিখেছেন আপনি।

    • আপনার এই লেখায় আবেগের যে গভীর ও হৃদয়স্পর্শী বহিঃপ্রকাশ ঘটেছে, তা সত্যিই পাঠককে অন্যরকম এক বিষণ্ণতার ছোঁয়া দিয়ে যায়। এমন সুন্দর ও শক্তিশালী ভাবনার প্রকাশগুলো নিয়মিত লিখে গেলে আপনি নিশ্চিতভাবেই পাঠকের হৃদয়ে এক স্থায়ী আসন গড়ে নিতে পারবেন।

    • না চাইলে ও একসময় মৃত্যু আপন হয়।

Skip to toolbar