Profile Photo

Golam KibriaOffline

  • golamkibria
  • Profile picture of Golam Kibria

    Golam Kibria

    1 hour, 34 minutes ago

    বরষা – বিলাস
    কিবরিয়া মোরশেদ

    রাতজাগা তারাটি যখন ওমের পাপড়ি খুলে
    নামে মোহন কামনায় আঁধারঘন বর্ষার –
    স্রোতস্বিনী একমাত্র তুমি গেয়ে উঠো
    কূলভাংগা মত্ত নদী – উর্বসী গান, মেঘমল্লার
    দাপুটে জোয়ারদূর্বার সংগীত মূর্ছনায় ভাংগে মৃত্তিকা
    উন্মুল স্বপ্নগুলো ভিটেমাটি ছাড়া আছড়ে পড়ে চুরমার,
    নতজানু হয়না মেঘের চুড়ো – ঝড়ো বৃষ্টি ঝরে দেহময়
    পাহাড় অরণ্যসিথি উপত্যকাভাজ পাদদেশ তোমার।

    প্রমত্ত ঝংকারে বজ্রবীণা হারায় সুর ও তালের মীড়
    ভাংগনের গান টেনে তুলে ভিজে যাওয়া বাতাসের স্বর ও শব্দ অধীর
    আসাবরী – সারং গেয়ে উঠো তুমি ঘনঘোর মোহে
    দীপক সুর তারা হয়ে ফুটে নেমে আসে মল্লার দোঁহে
    হ্রদয় মন্দ্র ধ্বনি গরজে তোমার মিলন ব্যকুল আকাশ
    অঝোর ধারায় ঝরিছে কেবলই তোমার বরষা- বিলাস

Skip to toolbar