-
আর একবার ফিরে পেলে পুনঃযৌবন
সাখাওয়াত হোসেনআর একবার যদি ফিরে পেতাম পুনঃযৌবন,
এবার সাহসী প্রেমিক হতাম,
বুকের জমিনে চাষ করতাম
তোমার প্রতি অফুরন্ত ভালোবাসা
এঁটে নিতাম লোহার বর্ম,
কেউ নিতে পারতো না আর, কেড়ে তোমাকে
পৃথিবীর সমস্ত শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতাম মরণপণে।আর একবার যদি ফিরে পেতাম পুনঃযৌবন,
এবার সত্যিকারের সাহসী প্রেমিক হতাম
তোমাকে পাওয়া থেকে আমাকে
কেউ আটকাতে পারত না,
হৃদয়ের উষ্ণতায় তোমাকে আটকে রেখে
দুই হাতে উপড়ে ফেলতাম একে একে
যত বাধা ছিল তোমাকে আপন করে পাওয়ার।আর একবার যদি ফিরে পেতাম পুনঃযৌবন,
ভীরু প্রেমিকের মতো দূর থেকে তোমাকে দেখেই,
তৃপ্ত থাকতাম না,
বরং তোমার হাতে হাত ধরে সামনে দাঁড়াতাম,
যা কিছু ভুলই হোক, তবুও
ভালবাসতাম,
বুকের উপর বুক চাপিয়ে
দ্যসুর মতো লুটেপুটে নিতাম
তোমার চুলের ঘ্রাণ।আর একবার যদি ফিরে পেতাম পুনঃযৌবন,
টিপু সুলতানের মতো প্রয়োজনে,
যুদ্ধ করতে করতে রণক্ষেত্রেই মৃত্যুকে আলিঙ্গন করতাম,
তবু তোমাকে পাওয়ার যুদ্ধ থেকে এক পা-ও পিছিয়ে আসতাম না।
তুমাকে আমার থেকে কেড়ে নেওয়ার
কোনো সুযোগই আমি বাকি রাখতাম না।আমি ভালবাসায় হেরে গিয়ে হারিয়েছি সব
তাই আর একবার যদি ফিরে পেতাম পুনঃযৌবন
সব হারানোর প্রতিশোধে, তোমাকেই কেড়ে নিতাম শুধু।5 Comments
Friends
Burhan Ferdoushi
@burhanferdoushi
Hasan Amin
@hasanamin
shihab creation
@shihabcreation
Mizanur Rahaman Chy
@mizanurrahamanchy
Roman Rahman
@romanrahman
Hablu Dey
@habludey
নূপুর
@jahanjhumongmail-com
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor



আপনার লেখা “বুকের জমিনে চাষ করতাম তোমার প্রতি অফুরন্ত ভালোবাসা” লাইনটা পড়তে ভীষণ ভালো লাগলো, খুব গভীর আর আবেগী এক অনুভূতি ফুটে উঠেছে।