-
ভাগশেষ শুন্যতা
রোমান রাহমানতুমি চলে যাওয়ার পর এক মহা শুন্যতা নেমে এলো
দু’চোখ উপচে ভেসে গেলো অশ্রু জল
ঠিক এক মহাসাগরের ঢেউ যেমন টলমল
শোক শ্মশান ঘাটের চাইতে কম নয় এক বিন্দুও
এই দৃষ্টি অসীমের মাঝে নিক্ষেপ করে দেখেছে
নক্ষত্রের ভেতর বইছে তোমার মায়া কান্না
তারারও ছিলো সেদিন মন্দা আলোক
তাঁর ওপাশে দৃষ্টি আমার শুন্য পলক
সে শুধু তোমার ভাবনায়
খুঁজেছে তোমার অবস্থান সত্যি কোথায়?সেদিন সমস্ত সংখ্যার কাছে হেরে গেছে আমার চিন্তার নামতা
যোগ বিয়োগ গুণফলের কাছেও হেরেছে হিসেব
ভাজ্য ভাজক মেলেনি সেখানে ভাগফল
তোমার যাওয়া এমন হওয়া সত্যি অনাকাঙ্ক্ষিত
সেই বেদনা এক বিয়োগান্তক শোক ছায়া দাঁড়িয়ে আছে আজও আমার মনের দরজায় অসহায়
এই মহাশুন্যতাকে জানাই শোক শোক শোক
ক্রম ক্রমান্বয়ে হৃদয়ে থেকে গেলো সহস্র শোক
অবশিষ্ট পড়ে রইলো হিসেব ভাগশেষ শুন্যতা।
Friends
Mizanur Rahaman Chy
@mizanurrahamanchy
নীরব মোস্তফা
@nirobota33gmail-com
খালেদা আক্তার
@khaledaakhter
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
অভিমানী মন
@ovimanimon
Prithula Zaman
@prithula
Neel tripura
@neel