Profile Photo

Reba Amina BegumOffline

  • rebaaminabegum
  • Profile picture of Reba Amina Begum

    Reba Amina Begum

    • 1 month, 2 weeks ago

    অবজ্ঞা।
    আমিনা বেগম রেবা।

    আপনি অবজ্ঞা করলেন বলে, একসময়,
    সারা পৃথিবীকে,
    আমি অবজ্ঞা করতে শিখে গেলাম,
    দেখলাম যে,
    অবজ্ঞার রঙ অতটা খারাপ নয়।

    এতো সবুজ সুন্দর পৃথিবী!
    তার বিপুল জনমানুষের,
    অবজ্ঞার রঙে রঙে,,
    কি ভীষন ধুসর হয়েছে দেখুন!
    তবু অবজ্ঞা,তবু অবজ্ঞা!

    পুষ্প পল্লব, বৃক্ষ ছায়ায়,
    প্রভূত ফুলে ফলে,
    ধরণী আপনাকে,
    বড়ো বাঁচিয়ে তুলেছিলো এতোদিন,
    অনেক অনেক দিন, প্রায় আয়ুষ্কাল,
    আপনি বড়ো হতে হতে,
    আকাশ ছুঁতে চাইলেন,
    আপনার দম্ভ,
    আপনাকে ফের,
    দুম করে ফেলে দিলো ধরনী র বুকে,
    দ্রুত ই,,,
    আপনি ভাঙলেন বটে,
    ধরণী ও বিক্ষত হলো খুব,
    কি হলো,
    কার কতো লাভ, ক্ষতি হলো,,!
    কেবল বিধাতা জানেন।

    মনে রাখা ভালো,,
    ঘৃনার বীজ ও রেণু ছড়ায় দ্রুত,
    দ্রুততম ছড়িয়ে যায়,
    ভুবনের ভবনে ভবনে,,,
    প্রচুর প্রজনন হয়, হতে থাকে,,,,

    ভালোবাসা স্থীত,
    তিনভাগ জলের মতোন,
    ঘিরে রাখে তবু,,
    তঞ্চক পৃথিবীর সবুজ বলয়।

    ০১/০৩/২৫ খ্রীঃ।

    4
    6 Comments
    • এমন যত্ন নিয়ে লেখা কবিতাকে আর অবজ্ঞা করতে পারলাম না! পড়ে মনটা ভরে উঠলো সৃষ্টির অপার সৌন্দর্য্যে!

    • ‘অবজ্ঞার রঙ অতটা খারাপ নয়’—অবজ্ঞাও একসময় অভ্যাসে পরিণত হয়!

    • মানুষের মনের গভীরের অনুভূতির এমন চমৎকার বহিঃপ্রকাশ এবং পৃথিবীর প্রতি ভালোবাসার যে শান্ত ইঙ্গিত আপনি ফুটিয়ে তুলেছেন, তা সত্যিই মুগ্ধ করার মতো; আপনি ঠিক এভাবেই আপনার নিজস্ব ঢঙে কলম চালিয়ে যান, আপনার লেখনী আমাদের সবার হৃদয়ে অনুপ্রেরণা জোগাক।

Friends

Profile Photo
Borno
@borno1
Profile Photo
abutaher abutaher
@abutaherabutaher
Profile Photo
খাঁন মোঃ সুমন
@60faca207f945a8a409dbe1b2e47beb7
Profile Photo
Muslims union TV
@muslimsuniontv
Profile Photo
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
Profile Photo
Nusrat jahan
@shuha
Profile Photo
shoumenkumar paul
@shoumenkumarpaul
Skip to toolbar