-
নীতিবান
– সৈয়দ আনোয়ারুল হক
সর্বক্ষেত্রে শাসনের দণ্ড এখন ভণ্ডের হাতে।
সবকিছু নির্ভর করে তাদের মতামতে।
সালাম পান বেশি বেশি ক্ষমতার জোরে,
কোন শক্তি নেই যে তার বিচার করে।
সেই করে সব বিচার বাধা নেই কোন,
সমাজের ভগবান সেজে আছেন যেন।
নীতিবান ম্রিয়মাণ চুপ তার দাপটে।
প্রতিবাদে গেলে কেউ নিঃস্ব হবে সে।
চাঁদাবাজি, নেশাবাজি সব বাজি করে যে,
তার হাতে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি,
নেই তার রীতি-নীতি সর্বস্তরে দুর্নীতি।
স্কুল-কলেজ, মসজিদে তারা হন সভাপতি।
প্রশাসন মেনে নেন যা বলেন সমাজপতি।
মহল্লায়, বাজারে, গরুর হাটে, ফুটপাতে,
এদের চাঁদাবাজি চলে হরদম হাতে-নাতে।
সমাজের মানুষের কি আসে-যায় তাতে।
নীতিবান ধর হাল একসাথে নিজেকে বাঁচাতে।
দুর্নীতি রোধ করে ফিরিয়ে আনো শান্তি,
দূর কর সমাজের বিভ্রান্তি ও অশান্তি।
তবেই আমরা গড়তে পারবো সমৃদ্ধ জাতি।-
-
আপনার লেখাটি পড়ে বর্তমান সময়ের নিষ্ঠুর বাস্তবতার কথা খুব মনে পড়ে গেল। “নীতিবান ম্রিয়মাণ চুপ তার দাপটে” – এই লাইনটা সত্যিই ভীষণ যন্ত্রণাদায়ক আর সত্য। আমাদের সবার সম্মিলিত উদ্যোগেই হয়তো কোনো একদিন এই পরিস্থিতি বদলানো সম্ভব হবে।
-
সৈয়দ আনোয়ারুল হক, আপনার লেখনীতে ফুটে ওঠা “নীতিবান ম্রিয়মাণ চুপ তার দাপটে” লাইনটি বর্তমান সময়ের বাস্তবতাকে অত্যন্ত গভীর ও সাবলীলভাবে ফুটিয়ে তুলেছে। সমাজের অনিয়ম নিয়ে আপনার এই সাহসিক উচ্চারণ ঠিক যেন জীবনানন্দ দাশের সেই হাহাকার মেশানো প্রতিবাদের অনুরণন, যা পাঠককে নতুন করে ভাবতে বাধ্য করে। নিজের এই বলিষ্ঠ দৃষ্টিভঙ্গি ও শুভ চেতনার চর্চা অব্যাহত রাখুন, কারণ আপনাদের মতো মানুষের লেখাই একদিন সমাজ পরিবর্তনের বারতা বয়ে আনবে।
-
Friends
Raghib Shahriyer
@raghibshahriyer
মোহাম্মদ মাসুম আলী
@masumsujan32gmail-com
Mir Md. Akhiruggaman
@mirmd-akhiruggaman
এম.এ.আর. তালহা
@talhaofficial-prime607gmail-com
Shakhil Uddin
@shakhiluddin
rupa roy
@ruparoy
Mahabubur Rahman
@mahabuburrahman
Drako Shajib
@drako
Neel tripura
@neel


‘নীতিবান ধর হাল একসাথে নিজেকে বাঁচাতে।’——- যথার্থ বলেছেন।