-
মৌমিতা
রোমান রাহমাননদীর জল শুকায়ে তীরে একটি প্রজেক্ট বালুচর
বুকে তাঁর কী কষ্ট তা কেউ জানে নি কোনদিন
জোয়ার আসবে না কভু আর বলে চলে গেল জল
সেখানে ঢেউ আর বান কথা অনেক দূরের পথ
তাঁরা তো নৌকা ডোবায়মাঝি কান্নার দৃশ্য নিয়ে ফিরে যায় অতিথি কূলে
নদী সহজেই ভুলে যায় নৌকাকে
কিন্তু প্রকৃত প্রেম কেউ কাউকে ভোলে না
যদিও নদী ও স্রোতধারার সাথে
তাঁর কোনও তুলনা নেইপ্রেম ফুরায় না ফিরে আসে বসন্তে বারবার
কিন্তু কী অবাক বিস্ময়
যে চলে গেলো সে আর ফিরে এলো না
আমি একাকী চেয়ে দেখি নদীর দুকূল
মাঝি নেই কোনো নৌকা নেই
আকাশের মেঘ রাজ্যে দোলে সাদা কাশফুলহায়! মৌমিতা
তুমি ছেড়ে গেছো এই প্রেম সাম্রাজ্য আর বসন্ত
তবু ভেবেছিলাম তুমি গত বসন্তে আসবে
কিন্তু তা ভুল তুমি আজও এলে না
আর আসবেই বা কি করে বলো?
তুমিতো বহুকালের অভিমান নিয়ে গেছো
তাই হয়তো আর তুমি আসবে না ফিরে কোনোদিন।6 Comments
Friends
Sanjoy Kumar Das
@sanjoykumardas
Jaman Uddin
@jamanuddin
mizan kututbi
@mizankututbi
Burhan Ferdoushi
@burhanferdoushi
Hasan Amin
@hasanamin
shihab creation
@shihabcreation
Mizanur Rahaman Chy
@mizanurrahamanchy
Drako Shajib
@drako
Neel tripura
@neel



Good