-
উৎস
—————————————💕
শুকদেব মজুমদার(কিছুকাল আগের এক বাস্তব ঘটনার আলোকে লেখা)
“প্রকৃতি এতোদিন কতো উদার ছিলো-
আজ কেন এতো কৃপণ হলো?
একটু অক্সিজেন দাও তুমি, প্রকৃতি, আমি যে
শ্বাস নিতে পারছি না-
করোনার কঠিন কবলে পড়েছি!”“প্রিয়তম, আমি তো আছি-
আমিই তোমার অক্সিজেনের উৎস, এই নাও-”মুমূর্ষু স্বামীর মুখে স্ত্রীর প্রাণপণ চুম্বন-
ফুসফুসে জমা সবটুকু শ্বাস
দিয়ে দেয়ার আপ্রাণ চেষ্টা, প্রকাশ্য দিবালোকে,
প্রথাগত সমাজের অশ্লীলতা-চেতনার মুখে
চুনকালি দিয়ে কী যে মহত্তম
শ্লীলতা হয়ে দাঁড়ালো সে ঋজু পায়ে!সংসারধর্মের কী যে সৌধ নির্মাণ করে গেল সে,
মধুর প্রেমের মালঞ্চে এ প্রপঞ্চে
পারিজাত প্রস্ফুটিত করে কী যে এক উদ্ভাসিত
উদাহরণ হয়ে গেল সে,
এ পৃথিবীর শুষ্ক আলবালে কী যে অফুরাণ
প্রণয়ের পানি সেচন করে গেল সে,
গার্হস্থ্য আশ্রমে গহীনতা দানকারী কী যে মর্মস্পর্শী
এক সংসারপুরাণ রচনা করে গেল সে!মুমূর্ষু স্বামী তার বাঁচেনি-
কিন্তু তাকে বাঁচানোর জন্যে এই যে প্রচেষ্টা তার-
মুহুর্মুহু চুম্বন, ফুসফুস উপড়ে এনে
দেয়ার মতো ফুঁ,
নারীসত্তার হোমশিখাকে আর একবার কি
হুহু বেগে বাড়ায়নি?
বাড়ায়নি কি আমাদের মর্ত্য জীবনের
মনোহারিত্ব, মাহাত্ম্য বা মর্যাদাকে আরবার?এক অতি ব্যক্তিগত অক্সিজেনের উৎস
হয়ে গেল সবার!© Shukdeb Mazumder | 03-07-21
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 21 November 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 29 August 2023 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 31 May 2024 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 12 March 2025 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 05 April 2026 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
জনী আহমেদ
@jhony
আর্য
@arjo
Redwan Khan
@redwan-khan
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
Pritam Biswas
@pritam-biswas
Abu Zafor Mohammad Faruq
@abuzafor
নোমান খালভী
@nomankhalovi
Zakaria Ahmod
@zakariaahmod20gmail-com
AdabenTatali
@adabentatali


জীবন যেখানে বিপন্ন, ভালবাসাটুকুই যখন শেষ সম্বল তখনতো পৃথিবীটা ক্ষুদ্র সব কিছুই তুচ্ছ। শুভেচ্ছা কবি। শুভ কামনা করি যেন এই মহামারীর অন্ত হয়।