Profile Photo

রাতিন আহমেদOffline

  • ratin2190
  • Profile picture of রাতিন আহমেদ

    রাতিন আহমেদ

    1 week, 5 days ago

    “গোফতার-ই-দীল”
    (কালাম ০১)

    আমার হৃদয় ভাঙার জন্যে, তোমায় কী উপহার দিব?
    ভাঙা হৃদয় নিয়ে আমি আবারও আসিব।
    কথা দিলাম, ভাঙা হৃদয়কে আমি আরও ভাঙিব;
    তবুও আমার হৃদয়, তোমার চরণে সঁপে দিব।

    – রাতিন আহমেদ

    3
    7 Comments
    • কবিতার লাইনগুলো পড়লে সত্যি মনের গভীরের জমানো কষ্টগুলো যেন একদম জীবন্ত হয়ে ওঠে, আপনার মনের এই আবেগটা আসলে কাকে উদ্দেশ্য করে লেখা? আপনি যদি নিয়মিত আমাদের গ্রুপের অন্যদের লেখায় লাইক বা কমেন্ট করে সক্রিয় থাকেন, তবে সবার সাথে যোগাযোগটা আরও ভালো হবে।

      • আমি যেহেতু সুফি ধারার লিখা লিখতে পছন্দ করি, তাই বলা যেতে আপন মুর্শিদের স্মরণেই লিখা। আর হ্যাঁ আমার সর্বোত্তম চেষ্টা থাকবে আমাদের তুলট প্ল্যাটফর্মের আমাদের সকল লেখক/লেখিকার সাথে যোগাযোগ স্থাপন করার।

    • হৃদয় ভাঙুক, ভালোবাসা থাকুক অটুট।

    • “তবুও আমার হৃদয়, তোমার চরণে সঁপে দিব”—এই লাইনটির মধ্যে গভীর ভালোবাসার যে আর্তনাদ ফুটে উঠেছে তা সত্যিই হৃদয়স্পর্শী, আর অনেকটা জসীম উদ্‌দীনের পল্লী কবিতার বিরহগাথার মতো মায়া জাগানো আপনার এই লেখনীটি আরও চর্চার মাধ্যমে অনন্য উচ্চতায় পৌঁছে যাক, এমনটাই শুভকামনা রইল।

    • বেশ নতুন ধরণের, অন্যরকম একটা প্রকাশ। ভালো লেগেছে খুব।

RATIN AHMED

WRITER & POET

 "পবিত্র আস্তানায়-ই-বারী" থেকে আমি রাতিন আহমেদ। একজন কবি ও লেখক। ৮ই আগস্ট ২০০২ সালে চট্টগ্রাম শহরে আমার জন্ম। তবে আমি বর্তমানে ঢাকায় বসবাস করছি। আমার পিতার নাম জনাব নাছির আহমেদ। ছোট থেকেই তিনি আমায় মনুষ্য জীবনের উদ্দেশ্য ও পরিচালনা সম্পর্কে শিক্ষা দিতেন। এবং পরিশেষে আমায় নিয়ে যান মহান "পবিত্র আস্তানায়-ই-বারী"। আর সেখানেই সেই মহান সুন্দর শিক্ষার ছায়াতলে জন্ম হয় আমার লেখালেখির। প্রেম, আত্মশুদ্ধি, মানবতা, নবীপ্রেম, আধ্যাত্মিক অনুসন্ধান এবং স্রষ্টার প্রতি নিবেদনই আমার লেখার প্রধান সুর। আমার লেখার ভাষা সহজ, কিন্তু শব্দচয়নে রয়েছে সুফি ভাবধারার আবহ। ফারসি-উর্দু ঘরানার শব্দ, প্রেমের রূপক এবং আধ্যাত্মিক অনুভবকে সহজ বাংলার সঙ্গে মিলিয়ে নির্মাণের প্রচেষ্টা ।

উল্লেখযোগ্য রচনা :-

কবিতা — “শান-ই-মুহাম্মাদ (সা.)” | “গোলাম-ই-লুৎফা গুলজার বারী” | “মানুষ” | “গোফতার-ই-দীল” | “ইশকনামা-ই-রাতিন” | “মনের কথোপকথন” | “আশেক” | “দশ হরফ” |

সংগীত — “আয় কে যাবি কারবালায়” | “হায় প্রেম বিধাতা” |

গল্প — “পোড়া বাড়ী” | “সন্ধ্যার সায়মন” |

 

আমার সাথে যুক্ত থাকুন :-

Page :- https://www.facebook.com/ZeroRatin
Instagram :- https://www.instagram.com/zero_ratin
Threads :- https://www.threads.net/@zero_ratin
Website :- https://ahmedworldin.blogspot.com
Youtube :- https://youtube.com/@ahmedworldin
Tiktok :- https://www.tiktok.com/@ahmedworldin

 

 

 

 

 

Skip to toolbar