-
খোকার চিঠি
চিঠির ভাঁজে রোদের আলো, ভিজে চোখের জল,
মাগো, তোমার ডালের বড়ি, স্নিগ্ধ উঠোনতল।
তুমি ভাবো, যুদ্ধ তো শেষ, শান্ত পুরো দেশ,
তবে কেন খোকার চোখে চিন্তার নেই শেষ?
কুমড়ো গাছে ফুল ফুটেছে, নতুন ডাঙার ঘ্রাণ,
তোমার দেওয়া শিক্ষাতেই তো জাগে খোকার প্রাণ।
ভাষার লড়াই জিতেছে দেশ, ঘুচেছে পরবাস,
এখন লড়াই বাঁচিয়ে রাখার সাধারণ মানুষের শ্বাস।
তুমি তো মা প্রথম পাঠশাল, শিখিয়েছিলে সোজা—
সত্যি কথা বলতে শেখা, সৎ জীবনটা খোঁজা।
অবিচার আর বৈষম্যের এই ভাঙবে মাগো শিকল,
সোজা পথে চলতে গিয়ে খোকা আজ অটল।
তুমিই গৃহ, তুমিই সমাজ, তুমিই সাহস-শক্তি,
দেশটাকে ভাই ভালোবাসায় দিলাম সকল ভক্তি।
লড়াই শেষে ফিরবে ছেলে, কাটবে আঁধার রাত,
খোকার মাথায় রেখো মাগো তোমার পরম হাত।
একটু দেরি হচ্ছে মাগো, একটু ধৈর্য ধরো—
স্বপ্নের এই বাংলাদেশটা সবাই মিলে গড়ো।
চিঠির শেষে রইল মাগো ভোরের মতো আলো,
মায়ের চরণ স্পর্শ করে হাজার সালাম নাও।5 Comments
Friends
হৃদয় মাহমুদ
@mdhridoymahamud
Sahat-M.-Samrat
@sahat-m-samrat
Sharif Uddin Jumman
@sharifuddinjumman
Eqbal Hossain
@eqbalhossain
মেহেদী মারুফ
@maruf1
Rumin
@rumin
অস্ট্রিক মাসুদ
@masudaustrikgmail-com
Rajib M Sarker
@sarkerr-rrajiv
সিরাজুল ইসলাম
@sherajulislam



মমতাময়ী মা কে নিয়ে চমৎকার লেখনি, চোখের সামনে মন হলো, মায়ের সাথে কাটানো পুরো শৈশবটাকে আবার একবার দেখলাম