-
কিং লিয়ার পুনরায় পড়ার আগে লেখা
কবি: জন কিটস
অনুবাদ: মুহাম্মদ আস্রাফুল আলম সোহেলহে সুমধুর কল্পকাহিনী, সাথে বীণার শান্ত সুর!
সুন্দর পালকযুক্ত জলপরী! দূর দেশের রাণী!
এই শীতের দিনে সুর তৈরি করা ছেড়ে দাও,
তোমার পুরোনো পৃষ্ঠাগুলো বন্ধ করো এবং নীরব থাকো ।
বিদায়! কারণ অভিশাপ ও উদ্দীপ্ত কাদামাটির মধ্যকার তীব্র দ্বন্দ্বে আমাকে আরো একবার পুড়তে হবে;
আবারো বিনম্রভাবে পরীক্ষা করতে হবে
এই শেক্সপীয়রীয় ফলের তিক্ত-মধুরতা ।
হে শ্রেষ্ঠ কবি! এবং অ্যালবিয়নের মেঘমালা,
আমাদের গভীর শাশ্বত মূলভাবের জন্মদাতাগণ,
যখন আমি প্রাচীন ওক অরণ্যের মধ্য দিয়ে চলে যাবো,
আমাকে যেন এক ঊষর স্বপ্নে ঘুরে বেড়াতে না হয়,
কিন্তু যখন আমি আগুনে দগ্ধ হই,
আমার ইচ্ছেমত উড়ার জন্য আমাকে নতুন ফিনিক্সের ডানা দিও ।3 Comments
Friends
Syed Farah
@syedfarah
Kazi Adam
@kaziadam
মো: নাজমুল আখতার
@faith
অমিত
@amitroy
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
শায়েরুল ইসলাম
@shaerulislam


অনুবাদে শব্দের যে চমৎকার বুনন আর গভীর আবেগ ফুটে উঠেছে, তা পাঠক হিসেবে আমাকে সত্যিই মুগ্ধ করেছে। আপনার এই সৃষ্টিশীল কাজ অব্যাহত থাকুক, এমন প্রত্যাশা করি এবং আপনার সামনের দিনগুলো অনেক সুন্দর হোক।