Profile Photo

Shahadat Hossain BhuiyanOffline

  • shahadathossainbhuiyan
  • Profile picture of Shahadat Hossain Bhuiyan

    Shahadat Hossain Bhuiyan

    • 1 month, 1 week ago

    অন্তরে জন্মাবধি
    – শাহাদাৎ হোসেন ভূঁইয়া

    জানি আমার কলম ছুঁয়ে বদলাবে না কিচ্ছু
    দেশের রাজা আজ হলো বিচ্ছু,
    সেদিনও ওই সাদা মানুষ দেয়নি তো দাম
    ধরিয়ে দিলো খাজনার খাম।

    জানি লেখনীতে মোর হবে না তো জয়,
    সাদা মানুষ পাবে না তো ভয়।
    রাজঘরে নাই মারহাবার বুলি
    উজির বাবুর রক্তচক্ষু কেমনে ভুলি।

    রাজ দরবারে ধন্য ধন্য,
    প্রজারে করে সব নগন্য।
    মেলেনি প্রজার অধিকার,
    সবই রাজ-কুত্তার আকার।

    মোঘল যুগে রাজপুতের বলতে কথা পারিনি,
    আমাদের দুঃখে তারা তো কান পাতেনি।
    বাংলার নবাব রাতের আঁধারে পালায় নাই,
    মিরজাফরদের তীব্র হুংকার আজও যে শুনতে পাই।

    প্রিয়তমা গো, তোমাদের মাঝে ফিরে আসি বারেবার,
    বনলতা সেন বুকে টানে ঘোচাতে মনের ভার।
    কখনো নজরুলের গান, কখনো রবির বই,
    তোমাদের অন্তরে চিরদিন বেঁচে রই।

    4
    5 Comments
    • আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম একটা ঘোর কাজ করছে মনের মধ্যে। ইতিহাস আর আবেগের মিশেলে দারুণ একটা প্রতিবাদী সুর ফুটে উঠেছে পুরো কবিতাটায়। আপনার মতো এমন সুন্দর লেখার চর্চা আমাদের এই গ্রুপে আরও বেশি করে ছড়িয়ে দিতে অন্য বন্ধুদের লেখাতেও নিয়মিত লাইক-কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইলো।

    • বাহ্ চমৎকার ছন্দোবদ্ধ কবিতা। সমকালীন বিষয়। চিত্রকল্প টি যুৎসই। ধন্যবাদ কবি। তবে মাত্রা মিলে আন্তরিক থাকবেন আশাকরি। আপনার প্রয়াস মুগ্ধতা ছড়াক।

    • কলমের শক্তি বুলেটের চেয়ে অনেক বেশী বন্ধু! তাই কবির কলম চলুক অবিরত, কবিতার জয় হবেই হবে!

    • ‘সবই রাজ-কুত্তার আকার’ —সাহসী উক্তি, কিন্তু সত্যি

    • শাহাদাৎ হোসেন ভূঁইয়া, আপনার লেখা ‘উজির বাবুর রক্তচক্ষু কেমনে ভুলি’ এই পঙক্তিটিতে সময়ের কঠিন বাস্তবতার এক গভীর প্রতিধ্বনি ফুটে উঠেছে। আপনি ইতিহাসের পটভূমিতে দাঁড়িয়ে বর্তমানের জমানার যে সাহসী চিত্র তুলে ধরেছেন, তা পাঠকদের হৃদয়ে এক জোরালো ছাপ ফেলে। আপনি নিয়মিত কলম চালিয়ে আপনার এই শক্তিশালী অনুভূতিগুলো আমাদের মাঝে তুলে ধরলে আমরা ভীষণ আনন্দিত হবো।

Friends

Profile Photo
kabir suhel
@kabirsuhel
Profile Photo
Mahiya Islam
@mahiyaislam
Profile Photo
Poettry Chadney
@poettrychadney
Profile Photo
Fayes Hasan
@fayeshasan
Profile Photo
Rumi Shah
@rumishah
Profile Photo
dip das
@dipdas
Profile Photo
saburahmed akil
@saburahmedakil
Profile Photo
Mohammad Abul Hosein
@mohammadabulhosein
Profile Photo
fazle hasib
@fazlehasib
Skip to toolbar