-
আকাঙ্ক্ষা অযাচিত
___________
তবে কি এইভাবেই চলে যাব?
দুপুর পেড়িয়ে রাত আবার দুপুর-
রাতগুলো আর দুপুরগুলোর একঘেয়েমি চক্রে বন্দি হয়ে,
এইভাবেই চলে যাব?আমারও তো অধিকার ছিল,
স্বাধীনতায় আবেশিত হয়ে মুক্ত বিহঙ্গের প্রতীক হওয়া।
আমারও তো অধিকার ছিল,
চরম কোন রোমাঞ্চের মহানায়ক হওয়া।
আমারও তো অধিকার ছিল,
চিরহরিৎ ভালোবাসার মধ্যমণি হওয়া ।
আমারও তো কত শত কথা ছিল , রঙের বেরঙের ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল।
কই তোমাদের হাজারো অযাচিত আন্দোলনগুলোতে আমায় নিয়ে তো কোনো দাবি ছিল না ।
তোমাদের লংমার্চ, মশাল মিছিল কোথাও তো আমার কোনো জায়গা ছিলো না ।
তোমাদের আনন্দের বার্তা দিলে না তা বুঝলাম,
কিন্তু দুঃখের ভাগটাও তো নিতে দিলে না।
আমি নাহয় আত্মকেন্দ্রিক,নিজেকে নিয়ে মত্ত,
কিন্তু তোমরা?
তোমরা তো মহাত্মা, তোমরা তো আদর্শ,
তোমাদের অগনিত সার্বজনীন দাবিগুলোতেও তো আমার একান্তের একটি দাবিও ছিল না।
তবে কি এইভাবেই চলে যাব?
চাওয়া গুলোর অন্তত- ছোঁয়া না পেয়েই চলে যাব?
—-মো. দানিয়াল আরাফাত7 Comments
Friends
মো: নাজমুল আখতার
@faith
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
এস,এম,মেহেদী হাসান
@hassan-mehedi
আদিত্য পাল ঈশান
@ishandadaadi
মোঃ বায়েজীদ
@bayejid
Motiur Rahman Mizan
@dressed-human
শেখ মুহাম্মদ আলমগীর
@alamgir-hossain
Rumon-Aeka
@rumon-aeka
এমদাদ হোসেন
@emdad123


খুব সুন্দর! শুভেচ্ছা নেবেন কবি।