Profile Photo

সাখাওয়াত হোসেনOffline

  • sakhawathossain
  • তোমাকে ভুলতে চাইনা
    – সাখাওয়াত হোসেন

    মনের মধ্যে যে দু-চার লাইন কবিতা আসে,
    অফিসের কাজের চাপে তা আর লেখা হয় না,
    জন্ম নেওয়ার আগেই,
    অকাল মৃত্যুতে ঢলে পড়ে
    আমার অনাগত কবিতা।

    মাঝেমধ্যে মনে হয়
    নির্মলেন্দু গুণের মতো
    সবকিছু ছেড়ে দিয়ে
    আমিও পুরোদস্তুর কবি হই,
    মনের সকল কথা কবিতার মতো
    একেকটা ফুল হয়ে উঠুক।

    মনের মধ্যে যখন পুরোনো আবেগ জেগে উঠে,
    কিশোর প্রেমিকের মতো
    উদগ্রীব হয়ে উঠি
    হাত বাড়িয়ে তাকে ছুঁতে,
    তখন আমার এক হাতে বাজারের ব্যাগ
    আরেক হাতে প্রিয় কন্যার খেলনা চকলেট,
    আমার মনের মধ্যেই তুমি থাকো গোপনে
    অব্যক্ত কবিতার মতো
    তোমাকে ভুলতে চাই না ৷

    6
    6 Comments
    • জীবনের ব্যস্ততা কবিতাকে থামিয়ে দিতে পারে, কিন্তু হৃদয়ের গোপন ঘরে থাকা প্রিয় মানুষটিকে মুছে দিতে পারে না

    • সংসারের দায়িত্ব আর স্বপ্নের টানাপোড়েনের এই অসাধারণ মিশেলে ফুটে ওঠা গভীর আবেগগুলো আপনার লেখাকে সত্যি অনন্য করে তুলেছে, তাই আপনার এই সুন্দর অনুভূতিগুলো আরও বেশি করে লিখে আমাদের মুগ্ধ করতে থাকুন।

    • বাজারের ব্যাগ ভরা কবিতার ভাবনা

      • তখন আমার এক হাতে বাজারের ব্যাগ
        আরেক হাতে প্রিয় কন্যার খেলনা চকলেট,
        আমার মনের মধ্যেই তুমি থাকো গোপনে

        এটাই আমার বর্তমান জীবনের প্রতিচ্ছবি

    • বাহ! একদম আমার মনের কথাগুলো খুঁজে পেলাম আপনার কবিতায়! তবে, আমি সব ছেড়েছুড়ে গল্প লিখতে চাই! মাথার ভেতর যে শব্দরা জোট বেধেছে তাদের দিয়ে ভরে ফেলতে চাই তুলট পাতা!

    • সাখাওয়াত হোসেন, আপনার লেখাটা পড়ে একদম হৃদয়ের গভীরের কথাগুলো যেন ছুঁয়ে গেল। বাস্তব জীবনের ব্যস্ততার মাঝে মনের এই অনুভুতিগুলোকে আপনি কীভাবে সব সময় সজীব করে রাখেন?

Skip to toolbar