Profile Photo

অভিমানী মনOffline

  • ovimanimon
  • Profile picture of অভিমানী মন

    অভিমানী মন

    4 years, 10 months ago

    শব্দই মোক্ষ

    কবিতার মূল উপদান হলো ‘শব্দ’।
    কবির সাধনায় ‘শব্দ’ই মোক্ষ। কবি শব্দের অন্বেষী। চিন্তাকে প্রকাশের জন্য মোক্ষম শব্দটি খুঁজে খুঁজে হয়রান কবি; তখনি ক্ষান্ত হন যখন মুক্তার মতন শব্দটি বসাতে পারেন কাব্য মালায়।
    মনে রাখা দরকার, যেকোন ভাষায় শব্দ সীমিত। সামান্য শব্দের ভান্ডার ঘেঁটে অসীম চিন্তাকে সজ্জিত করে পাঠকের সামনে উপস্থাপন করেন কবি। এ বড় কঠিন কাজ।
    রবিন্দ্রনাথ বলেন—সত্য যে কঠিন/ কঠিনেরে ভালোবাসিলাম/ সে কখনো করেনা বঞ্চনা…।
    এই শব্দের অন্বেষা মৌখিক যুগ থেকে আজকের লিখ্য-সাহিত্যের কালেও সমান সত্য।
    অভিধানে খুঁজে খুঁজে হয়রান কবি অবশেষে দারস্থ হন প্রকৃতির কাছে। প্রকৃতির রুপ-রস, আলো-হাওয়া তাকে দেয় কাঙ্খিত শব্দের সন্ধান।
    কবি সমাজ থেকেও শব্দ খুঁজে নেন। প্রার্থিত শব্দের কাছে তিনি ভিখারি। শব্দ তার কাছে অপ্সরি। শব্দের নৃত্যে তিনি পুলকিত হন।
    অচল শব্দে কবি প্রান দেন। খুব চেনা শব্দকে করে তোলেন অনন্য।
    আমি- তুমি- সে শব্দের ব্যঞ্জনায় আপ্লুত হই; কবিকে জানাই অভিবাদন।#

    সাহিত্য সন্দেশ/২ । চলবে…

    24
    9 Comments
Skip to toolbar